এক্সপ্লোর

Bengal BJP : জে পি নাড্ডার বঙ্গসফরের মাঝে বাংলা ভাগ নিয়ে বিভক্ত বিজেপি

TMC Attacks BJP : তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, 'বিজেপির মনে আসলে কী রয়েছে, সেটা বেরিয়ে আসছে। মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, রক্ত দেব কিন্তু রাজ্য ভাগ হতে দেব না।'

কলকাতা : জে পি নাড্ডার (JP Nadda) বঙ্গসফরের মধ্যেই ফের মাথাচাড়া দিল বঙ্গভঙ্গের দাবি! আবার বাংলা ভাগের দাবিতে সরব হলেন উত্তরবঙ্গের এক বিজেপি  (BJP) বিধায়ক। আলাদা রাঢ়বঙ্গের দাবিতে অনড় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও।

বাংলা ভাগের দাবি

বৃহস্পতিবার নিউটাউনের হোটেলে বিজেপির বিধায়ক-সাংসদদের সঙ্গে বৈঠক করেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেখানে ঢোকার মুখে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বাংলা ভাগের দাবি তোলেন।  তিনি বলেছেন, 'যেভাবে হোক রাজ্য ভাগ করে দেখাব, তরিকা ক্যায়া হ্যায় পাতা নেহি হ্যায়। বাংলা বুঝি না। আমরা আলাদা রাজ্য চাই। মুখ্যমন্ত্রী বলেছেন রক্ত দেবো কিন্তু বাংলা ভাগ হতে দেব না, ওঁনাকে বলব কোনও রোগীর প্রয়োজনে রক্ত বাঁচিয়ে রাখুন, আমরা ঠিক বঙ্গভঙ্গ করে নেবো।'

বিজেপিতেই বিরোধ

কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বাংলা ভাগের কথা বললেও অন্য সুর শোনা গিয়েছে দার্জিলিং বা রায়গঞ্জের বিজেপি সাংসদদের মুখে। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত বলেছেন, 'ভারতীয় জনতা পার্টি সংকল্পে এরকম কিছু নেই। আমরা শুধু চাই পাহাড়ের সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান'। পাশাপাশি রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেছেন, 'একেক নেতা একে রাজ্যের কথা বলছেন। আমরা অখণ্ড বঙ্গের পক্ষে। রাজ্য ভাগের পক্ষে নেই। আমার সামনে কেউ দাবি করেনি।'

বাংলা ভাগ ইস্যুতে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতেই বঙ্গ বিজেপির এই ফাটল প্রসঙ্গে আক্রমণ শানিয়েছে তৃণমূলও। সাংসদ সৌগত রায় বলেছেন, 'বিজেপির মনে আসলে কী রয়েছে, সেটা বেরিয়ে আসছে। মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, রক্ত দেব কিন্তু রাজ্য ভাগ হতে দেব না।'

বিজেপির বঙ্গভঙ্গের দাবি প্রথম নয়

অতীতে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণার দাবি করেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। তাঁকে সমর্থন করেছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। উত্তরবঙ্গকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণার দাবি করেছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এবার জে পি নাড্ডার বাংলা সফরের মধ্যে ফের মাথাচাড়া দিল সেই বাংলা ভাগ-বিতর্ক। 

আরও পড়ুন- 'ক্ষমতার অপব্যবহার', আদালতে অভিযোগ রোদ্দুর রায়ের আইনজীবীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: তৃণমূল কর্মীর দোকান থেকে উদ্ধার প্রচুর সরকারি ত্রাণসামগ্রী, কী কী আছে সেখানে? চক্ষু চড়কগাছ
তৃণমূল কর্মীর দোকান থেকে উদ্ধার প্রচুর সরকারি ত্রাণসামগ্রী, কী কী আছে সেখানে? চক্ষু চড়কগাছ
West Bengal Census: অগাস্ট থেকে শুরু হবে জনগণনা, সবাই অংশ নিন; মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কী বললেন?
অগাস্ট থেকে শুরু হবে জনগণনা, সবাই অংশ নিন; মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কী বললেন?
News Live Update : প্রবল বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরে বন্ধ বিমান পরিষেবা
প্রবল বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরে বন্ধ বিমান পরিষেবা
রাজ্য হবে জঞ্জালমুক্ত! কাল থেকেই চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’, এই কাজ করলেই কড়া ব্যবস্থা, জানালেন অগ্নিমিত্রা
রাজ্য হবে জঞ্জালমুক্ত! কাল থেকেই চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’, এই কাজ করলেই কড়া ব্যবস্থা, জানালেন অগ্নিমিত্রা

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget