এক্সপ্লোর

Bengal BJP: আরও প্রকট বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, পোস্টারের পাল্টা এবার অমিতাভদের সমর্থনে পোস্টার

Bengal BJP:বিজেএমসি-র নামে পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে অমিতাভ চক্রবর্তীদের পাশে থাকার বার্তা লেখা হয়েছে। এর আগে অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার পড়েছিল শহরে।


কলকাতা: পোস্টার-পাল্টা পোস্টারে রাজ্য বিজেপির (Bengal BJP) অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট হয়ে পড়ল।  এবার অমিতাভ চক্রবর্তী ও দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সমর্থনে পড়ল পোস্টার (Poster)। শহরের একাধিক জায়গায় পোস্টার পড়েছে। 

বিজেএমসি-র নামে পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে অমিতাভ চক্রবর্তীদের পাশে থাকার বার্তা লেখা হয়েছে। এর আগে অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার পড়েছিল শহরে। বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর (Amitabh Chakraborty) বিরুদ্ধে ব্যানার দেওয়া হয়েছিল। শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউর পাশাপাশি ব্যানার দেওয়া হয়েছিল মুরলীধর সেন লেনেও। এই ঘটনায় বিজেপির (BJP) বিক্ষুব্ধ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এবার শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং দলের রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেনের সামনেও অমিতাভদের সমর্থনে পোস্টার পড়েছে।

কয়েকদিন আগে  এক্সাইড মোড়ের কাছে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বিজেপির বিক্ষুব্ধ নেতাদের বৈঠকের পরের দিনই শহরে রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার পড়ায় ফের শুরু হয়েছিল বিতর্ক। 

উল্লেখ্য,  বিভিন্ন সময়ে দলবিরোধী কাজের জন্য রবিবার বিজেপির প্রাক্তন রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ও বিজেপি নেতা রীতেশ তিওয়ারিকে শোকজ করল দল। আর ওইদিন বিক্ষুব্ধ নেতাদের নিয়ে ফের পিকনিক করলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।ডিসেম্বরে রাজ্যজুড়ে সাংগঠনিক রদবদলের পর থেকেই কার্যত গৃহদাহ শুরু হয়েছে বিজেপির অন্দরে। কখনও কলকাতায় পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে...তো কখনও মতুয়া ঠাকুরবাড়িতে বিক্ষুব্ধ বিজেপি নেতাদের বৈঠক।আবার কখনও বনগাঁয় বনভোজন...।গত কয়েকদিনে একের পর এক এই ঘটনা নিয়েই অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এমনকি পোস্টার পড়ে দলের রাজ্য সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নামেও।সূত্রের খবর, এরপরই পাল্টা কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট পাঠান সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী।আর তারপরই জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে শোকজ করল রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে, এরপরই শান্তনু ঠাকুরের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন বিক্ষুব্ধ বিজেপি নেতা। সূত্রের খবর, তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। ঠিক হয়েছে শোকজ নোটিসের জবাব দেবেন তাঁরা। কিন্তু, সাংগঠনিক যে বিষয় নিয়ে ক্ষোভ সেই দাবি থেকে তাঁরা পিছু হটবেন না।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget