এক্সপ্লোর

BJP Controversy : বিডিওকে মারধর করে গ্রেফতার, বালুরঘাটে বিজেপি নেতার জামিনের পর মালা পরিয়ে সংবর্ধনা দলের!

Balurghat News : বিডিওকে মারধরে অভিযুক্ত বিজেপি নেতার এহেন সম্বর্ধনা নিয়ে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল।

মুন্না আগরওয়াল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর : বিডিওকে মারধরের (Beating BDO) অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। জামিনের পর, সেই বিজেপি (BJP) নেতাকে মালা পরিয়ে, সংবর্ধনা দিয়ে স্বাগত জানাল দল! বালুরঘাটের (Balurghat) ঘটনায় সমালোচনার ঝড় বয়ে গেছে। 

বিজেপি নেতার মার বিডিওকে

বিডিওকে লক্ষ্য় করে চেয়ার ছুড়ে মার, একবার নয়, একাধিকবার। গত ১২ ডিসেম্বর, বালুরঘাটের বিডিও অনুজ শিকদারের ওপর এভাবেই হামলা চালান বালুরঘাটের পতিরামের বিজেপির মণ্ডল সভাপতি সুভাষ সরকার। বিডিওর দফতরই সিসিটিভি ফুটেজটি প্রকাশ্যে আনে। ঘটনায়, পরদিনই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এর ৫৩ দিনের মাথায়, শুক্রবার জামিনে ছাড়া পেলেন বিজেপি নেতা। 

জামিনের পর দলের সংবর্ধনা

শুধু জেল থেকে বেরোলেনই না তাঁকে মালা পরিয়ে, রীতিমতো সংবর্ধনা দিয়ে স্বাগত জানিয়ে বাইক ‍‍র‍্যালি করে নিয়ে গেলেন দলের নেতা-কর্মীরা। বিজেপির বালুরঘাট মণ্ডল সভাপতি বলেছেন, 'আমি অন্য়ায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলে আমায় জেলে যেতে হয়। পার্টি সব দায়িত্ব নেয়।' 

বিজেপির অভিযোগ, প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা সত্ত্বেও, বিডিওর অসহযোগিতার কারণেই, বালুরঘাটের ৬ নম্বর ডাঙা গ্রাম পঞ্চায়েতে, ভোটাভুটি হয়নি। সেই রোষেই বিডিওর ওপর হামলা চালান বিজেপি নেতা। দক্ষিণ দিনাজপুরের বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেছেন, 'বিডিও সাহেব মৃত পঞ্চায়েত সদস্য়কে জীবিত দেখিয়ে পঞ্চায়েতের অনাস্থাকে ভেস্তে দেয়। তার প্রেক্ষিতে বিডিওকে সুভাদা জিজ্ঞেস করতে যায়। উত্য়ক্ত করে। বিডিও অন্য়ায় কাজ করেছে। তার বিরুদ্ধে ব্য়বস্থা নেয়নি।'

কটাক্ষ, রাজনৈতিক তরজা

বিডিওকে মারধরে অভিযুক্ত বিজেপি নেতার এহেন সম্বর্ধনা নিয়ে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। বালুরঘাটের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি কৌশিক চৌধুরী বলেছেন, 'আমরা লজ্জিত এই দুষ্কৃতীকে সম্বর্ধনা দিয়ে গ্রহণ করল। প্রমাণ করল বিজেপি দুষ্কৃতীদের আশ্রয় দেয়।' সবমিলিয়ে বিজেপি নেতার জামিনে মুক্তি ও সম্বর্ধনা নিয়ে তুঙ্গে তরজা। এখন দেখার ঘটনা কোনদিকে মোড় নেয়।

আরও পড়ুন- সৌমিত্র-র বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই তাঁর দাম্পত্যে ফাটল, বিচ্ছেদ মামলায় আদালতে দাবি সুজাতার

গত মাসে কলেজ ফেস্টে বিশৃঙ্খলায় পুলিশের লাঠিচার্জের পর (Police Lathi Charge) অনুষ্ঠান শেষে সেই মঞ্চেই আইসি-কে টিএমসিপির সম্বর্ধনা (Fecilitation) ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। উত্তরপাড়ার প্যারীমোহন কলেজের ঘটনায় রাজনৈতিক বাগযুদ্ধের পারদ চড়ে। যে ঘটনা ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পারদ চড়লেও কোনও মন্তব্য করেননি সংবর্ধিত পুলিশ অফিসার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget