এক্সপ্লোর

Soumitra-Sujata : সৌমিত্র-র বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই তাঁর দাম্পত্যে ফাটল, বিচ্ছেদ মামলায় আদালতে দাবি সুজাতার

TMC- BJP : গত বিধানসভা ভোটের আগে যখন দল ভাঙার খেলা চলছে, তখন সেই ভাঙনের আঁচ এসে লেগেছিল সৌমিত্র-সুজাতার সংসারে ! এখন তা আরও তিক্ত চেহারা নিল।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই তাঁর দাম্পত্যে ফাটল। বাঁকুড়া আদালতে (Bankura Court) বিবাহ বিচ্ছেদের মামলায় (Divorce Case) হাজিরা দিয়ে এমনই দাবি করলেন সৌমিত্র খাঁর (Soumitra Khan) স্ত্রী, তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল (Sujata Mandal)। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের জবাব, জীবন বহমান নদীর মতো। থেমে থাকে না।

'ত্রিকোণ' অভিযোগ সুজাতার

ত্রিকোণ সম্পর্কের অভিযোগ ! আর তাকে কেন্দ্র করে ফের চর্চায় দুই রাজনীতিক দম্পতির সম্পর্কের রসায়ন, বর্তমানে যাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে বিবাহ বিচ্ছেদের মামলায় হাজিরা দিতে এসেছিলেন বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ ও তৃণমূল (TMC) নেত্রী সুজাতা মণ্ডল। সেখানেই সুজাতা  দাবি করেন, ত্রিকোণ টানাপোড়েনের কারণেই তাঁর সঙ্গে সৌমিত্রর বৈবাহিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। অন্য মহিলার সঙ্গে স্বামীর সম্পর্কের কথা জেনে ফেলায়, তিনি হুমকি ও নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ করেছেন সুজাতা। তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের অভিযোগ, 'আমি থাকতে থাকতে আমার স্বামী, অন্য নারীকে নিয়ে ঘর বাঁধা শুরু করেছে।' 

সুজাতার অভিযোগ, 'উনি নাকি সংবিধান প্রণেতা ! উনি একজন মেম্বার অফ পার্লামেন্ট! যিনি ডিভোর্স না হয়েও পেজে লিখে রাখেন ডাইভোর্সড ! আজকে আমার মনে হল, তিনি যে তৃতীয় নারীকে আমি থাকতে থাকতে ঢুকিয়েছেন, যার জন্য উনি ডিভোর্সের অ্যাপ্লাই করলেন, প্রথম তো উনিই ডিভোর্সের অ্যাপ্লাই করেছিলেন, ২০২২ এর ২৩ জানুয়ারি। আমার মনে হল ঠিক আছে, তুমি তো ঠকালে। ওপরওয়ালা বিচারটা করবে।'

পাত্তা দিতে নারাজ সৌমিত্র

যদিও সুজাতার কোনও অভিযোগেই আমল দিতে চাননি সৌমিত্র। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বক্তব্য, 'জীবন থেমে থাকে না। জীবন এগিয়ে যায় নদীর জলের মতো।' সৌমিত্রের আরও বক্তব্য, 'কার কী অভিযোগ, আমার এসব দেখে লাভ নেই। বিষ্ণুপুর লোকসভার মানুষের কাজ করছি, ব্য়স্। মানুষের কাজ করে যাই। আমার পার্সোনাল ম্যাটার নিয়ে কে কী বলল, আমি ভাবি না।'

ভোটের মাঝে ভাঙন

গত বিধানসভা ভোটের আগে যখন দল ভাঙার খেলা চলছে, তখন সেই ভাঙনের আঁচ এসে লেগেছিল সৌমিত্র-সুজাতার সংসারে! স্ত্রী তৃণমূলে যোগ দিয়ে ঘাসফুলের পতাকা হাতে নিতেই, লাইভ সাংবাদিক বৈঠকে, চোখের জল মুছতে মুছতে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সৌমিত্র। তা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন স্ত্রী-ও! রাজনীতিক দম্পতির সম্পর্কে এই ফাটলের কারণ হিসেবে রাজনৈতিক টানাপোড়েনই মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু লোকসভা ভোটের আগে যখন আর এক বছর মতো বাকি, দুয়রে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট, তখন সুজাতার নতুন অভিযোগ বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

২০১৬ সালের ১ জুলাই ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিষ্ণুপুরের সৌমিত্র ও বড়জোড়ার সুজাতা। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। আদালতের নিষেধাজ্ঞায় সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে না পারায়, স্বামীর হয়ে তাঁর কেন্দ্রে প্রচার করেছিলেন সুজাতা। ২০১৯ সালে মূলত সুজাতার কাঁধে ভর করেই নির্বাচনী বৈতরণী পেরোন সৌমিত্র। গত বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন সুজাতা। তারপর থেকেই দু'জনের সম্পর্কে ফাটল প্রকাশ্যে আসে। এখন তা আরও তিক্ত চেহারা নিল।

আরও পড়ুন- স্বাস্থ্য সাথীর জন্য আবেদনের তথ্য হাতিয়ে ভুয়ো অ্যাকাউন্ট, ঘুরপথে অনুব্রত-র কাছে টাকা! বিস্ফোরক দাবি CBI-র

সেরা শিরোনাম

News Live Update : কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় আপনি এখন নতুন করে আবেদন করতে পারবেন? কী বলছে সরকার
অন্নপূর্ণা যোজনায় আপনি এখন নতুন করে আবেদন করতে পারবেন? কী বলছে সরকার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget