এক্সপ্লোর

Bombs Recovered : দুয়ারে পঞ্চায়েত ভোট, জারি জেলায় জেলায় আগ্নেয়াস্ত্র-বোমার হদিশ

Cooch Behar : কোথা থেকে আসছে এত বোমা? কিসের জন্য মজুত করা হচ্ছে অস্ত্র? নেপথ্যে কি পঞ্চায়েত ভোটের প্রস্তুতি? উঠছে প্রশ্ন।

রাজীব চৌধুরী, করুণাময় সিংহ ও শুভেন্দু ভট্টাচার্য : ৩ জেলায় উদ্ধার হল অস্ত্র ও বোমা। মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। অন্যদিকে মালদার (Malda) মানিকচকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। কোচবিহারের (Cooch Behar) দিনহাটাতেও বোমা উদ্ধার হয়েছে।

দুয়ারে পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় মিলছে আগ্নেআস্ত্র-বোমার হদিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় সম্প্রতি বারবার উঠে আসছে মুর্শিদাবাদ জেলার নাম। মঙ্গলবার ডোমকলের দক্ষিণ গরিবপুরে সাবেদ আলি মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। বাড়ির মালিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, বাড়িতে বোমা-অস্ত্র মজুত করা হয়েছিল। 

এর আগেও ডোমকলে অস্ত্র উদ্ধার হয়েছে। গত ২৯ অক্টোবর, মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার চালানোর অভিযোগে গ্রেফতার হন ডোমকলের এক ব্যবসায়ী। এরপর ৯ নভেম্বর, গ্রেফতার হয় ২ অস্ত্র কারবারি। ২২ নভেম্বর, ফের ডোমকলে অস্ত্র উদ্ধার হয়। অন্যদিকে, বুধবার সকালে মালদার মানিকচকের জেসারত টোলা গ্রামে, ঝোপের মধ্যে ২টি ব্যাগ থেকে ৭টি তাজা বোমা উদ্ধার হয়। পরে সেগুলিকে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। এর আগে, ২২ নভেম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতেরই বালুটোলা গ্রামে বোমা ফেটে জখম হয় ৪ ও ৬ বছরের দুই শিশু। এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।

বুধবার সকালে, কোচবিহারের দিনহাটার মুন্সিরহাট এলাকা থেকেও একটি তাজা বোমা ও বোমার সুতলি উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে মুড়ি-মুড়কির মতো অস্ত্র উদ্ধার হওয়ায়, শুরু হয়েছে রাজনীতি। কোথা থেকে আসছে এত বোমা? কিসের জন্য মজুত করা হচ্ছে অস্ত্র? নেপথ্যে কি পঞ্চায়েত ভোটের প্রস্তুতি? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন- মহিষাদলে ফের ফেল নন্দকুমার মডেল, বিরোধী শক্তিকে হারিয়ে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল

ঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে ভাঙড়ে গোষ্ঠীবিবাদের জেরে তৃণমূল নেতার (TMC lEADER) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। বাড়ির দরজায়, ঘরের দেওয়ালে গুলির চিহ্ন মিলেছে। ঘটনাস্থলে মিলেছে একটি তাজা বোমাও। ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিমের অভিযোগ, গতকাল গভীর রাতে ভাঙড়ের বড়ালি গ্রামে তাঁর বাড়ি লক্ষ্য করে প্রায় ১২ রাউন্ড গুলি চলে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন তৃণমূল নেতা। তৃণমূল নেতার অভিযোগ, কয়েকদিন আগে ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কাইজার আহমেদের অডিও ক্লিপ ভাইরাল করায়, তাঁকে খুনের চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার চেয়েছেন তৃণমূল নেতা। এ নিয়ে তৃণমূল নেতা কাইজার আহমেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget