এক্সপ্লোর

Bombs Recovered : পঞ্চায়েত ভোটের আগে বারুদের স্তূপে রাজ্য ? ফের তিন জেলায় বোমা উদ্ধার

Panchayat Election : কী উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় এত অস্ত্র মজুত করা হচ্ছে? জেলায় জেলায় যেভাবে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে তো? সেই সংশয়ে তৈরি হচ্ছে অনেকের মধ্যে।

সমীরণ পাল, শান্তনু নস্কর ও করুণাময় সিংহ, উত্তর ২৪ পরগনা, মালদা ও দক্ষিণ ২৪ পরগনা :  পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের ৩ জেলায় অস্ত্র বোমা উদ্ধার হল। আমাডাঙায় (Amdanga) সাত সকালে চলল বোমাবাজি। বোমার আঘাতে জখম হয়েছে এক জন। মালদার (Malda) হরিশচন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ গ্রেফতার (Arrested) করা হল ২ দুষ্কৃতীকে। এদিকে, বাসন্তীতে (Basanti) মিলল ৫টি বোতল বোমা।

আরও বোমা-অস্ত্র উদ্ধার

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বেআইনি অস্ত্রের হদিশ মিলছে প্রায় প্রতিদিনই। উদ্ধার হচ্ছে বোমা। সোমবারও রাজ্যের ৩ জেলায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও বোমা গুলি। উত্তর ২৪ পরগনার আমডাঙার সাধনপুরে সাতসকালে বোমাবাজির ঘটনা ঘটে। দোকান লক্ষ্য করে ছোড়া বোমার আঘাতে আহত হন এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে আমডাঙা থানার পুলিশ (Amdanga Police Station)। 

আমডাঙা গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়েছে জখম ব্যক্তিকে। আটক করা হয়েছে একজনকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাঁজা মদের আসর বসে। প্রতিবাদ করায় বোমা মারা হয়েছে। 

গ্রেফতার মালদায়

এদিকে, মালদায় আগ্নেয়াস্ত্র (Arms Recovered) এবং গুলি সহ গ্রেফতার করা হয় ২ দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে হরিশ্চন্দ্রপুরে নাকা চেকিং চলাকালীন দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। তাদের আটক করতেই উদ্ধার হয় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি। আগ্নেয়াস্ত্র নিয়ে ওই দুজন কোথায় যাচ্ছিল? কী পরিকল্পনা ছিল তাদের? খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়ায় এবার উদ্ধার হল বোতল বোমা। কলাবাগানে একটি বালতিতে ৫টি বোতল বোমা উদ্ধার করে পুলিশ।  

পঞ্চায়েত ভোটের আগে আতঙ্ক

দিনক্ষণ সরকারিভাবে ঘোষণা না হলেও আর কয়েকমাস পরই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। যার মাঝেই কার্যত রোজই উদ্ধার হচ্ছে বোমা-অস্ত্র। বাদ নেই রাজ্যের কোনও প্রান্তই। যা নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজাও। বিরোধী শিবিরের অভিযোগ, পঞ্চায়েত ভোটে আতঙ্কের পরিবেশ তৈরি করতে বোমা, অস্ত্র মজুত করেছে শাসকদল। পাল্টা শাসক শিবিরের দাবি, রাজ্য পুলিশ ভাল কাজ করছে, তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমাগত অভিযানে বোমা-অস্ত্র উদ্ধার হচ্ছে।

কিন্তু প্রশ্ন, পঞ্চায়েত ভোটের কোথা থেকে আসছে এত অস্ত্র ? কী উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় এত অস্ত্র মজুত করা হচ্ছে? জেলায় জেলায় যেভাবে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে তো? সেই সংশয়ে তৈরি হচ্ছে অনেকের মধ্যে।

আরও পড়ুন- কুলতলিতে মত্ত হোম গার্ডের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম ২

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget