এক্সপ্লোর

Budget 2025: 'বঙ্গে নেই চাকরি'! 'আপনি কম ভাবুন', বাজেট নিয়ে বাগযুদ্ধে নির্মলা-মমতা!

West Bengal Budget: প্রসঙ্গত, বাজেট পেশের ঠিক আগের দিন সংসদে দাঁড়িয়ে, তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন মোদি সরকারের অর্থমন্ত্রী। নির্মলা বলেছিলেন, 'গরিবের জন্য বরাদ্দ অর্থ তৃণমূল ক্যাডাররা লুঠ করেছে।'

কলকাতা: বাজেট নিয়ে এবার মোদি সরকারের অর্থমন্ত্রী বনাম রাজ্যের মুখ্যমন্ত্রী। বাজেট নিয়ে বাগযুদ্ধ সপ্তমে। কিছুদিন আগে বাজেট নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব দিতে গিয়ে, সংসদে তৃণমূলকে নিশানা করেছিলেন নির্মলা সীতারমণ। বুধবার বিধানসভায় রাজ্যের বাজেট পেশের পর, তাঁকেই এবার পাল্টা আক্রমণ করলেন মমতা বন্দোপাধ্যায়। 

উল্লেখ্য, পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করেছে মোদি সরকার। যা নিয়ে লোকসভায় আক্রমণ শানিয়েছিল তৃণমূল। রাজ্য বিধানসভায় বাজেটের আগের দিন, তার জবাব দিতে গিয়ে, তৃণমূলকে পয়েন্ট ধরে ধরে নিশানা করেন নির্মলা সীতারমণ। তিনি অস্ত্র করেন এ রাজ্যে ওঠা দুর্নীতি এবং প্রতারণার অভিযোগকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন, 'এমনই প্রহসন, যে তৃণমূল কংগ্রেস নিজেকে তৃণমূল স্তরের দল বলে গর্ব করে, তারা এখন তৃণমূল স্তরের মানুষের হেনস্থা ও তাদের অধিকার কেড়ে নেওয়ার প্রতীক হয়ে উঠেছে। তৃণমূল দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছে। শোষণের আরেক নাম হয়ে উঠেছে।' 

বুধবার রাজ্য বাজেট পেশের পর, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, 'ওদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন। নির্মলাদেবী আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন। আপনার উজালার কী হল? আপনার নামের সঙ্গে আমরা মিলিয়ে দিলাম। ভোটের সময় আপনি উজালা করেছিলেন। এখন সেই উজালার কী ভবিষ্যৎ? আপনি তো কিছুই করেন না।"

প্রসঙ্গত, বাজেট পেশের ঠিক আগের দিন সংসদে দাঁড়িয়ে, তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন মোদি সরকারের অর্থমন্ত্রী। নির্মলা বলেছিলেন, 'গরিবের জন্য বরাদ্দ অর্থ তৃণমূল ক্যাডাররা লুঠ করেছে। মিড ডে মিলের ১০০ কোটি টাকা প্রতারণা হয়েছে। রেশন মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে। ফলে আম জনতা সরকারি সুবিধা পাচ্ছে না। পশ্চিমবঙ্গে চাকরি নেই, কারখানা নেই। একসময় পশ্চিমবঙ্গ দেশের শিল্পের কেন্দ্র ছিল। ১৯৪৭-এ দেশের কারখানা উৎপাদনের ২৪ শতাংশ পশ্চিমবঙ্গ থেকে আসত। ২০২১-এ তা ৩.৫ শতাংশে নেমে এসেছে। বাংলার মাথাপিছু আয়ে বৃদ্ধি গত ২০ বছর ধরে জাতীয় গড়ের থেকে কম। ২০২১-২২-এ দেশের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান ছিল ২১তম।


বিজেপির অবশ্য দাবি করছে, তৃণমূল সরকার দিশাহীন। কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ। যদিও মমতা বন্দোপাধ্যায় বলছেন, কর্মসংস্থান তৈরিই তাঁর সরকারের প্রধান লক্ষ্য। সব মিলিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দ্বৈরথ তুঙ্গে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: 'কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ BJP মুখপাত্র দেবজিৎ সরকারের
'কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ BJP মুখপাত্র দেবজিৎ সরকারের

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget