এক্সপ্লোর

DA Hike : ২০২৬-এর ভোটের আগে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, ৪ শতাংশ DA বাড়ানোর প্রস্তাব বাজেটে

West Bengal State Govt Employee DA Hike: স্পষ্টভাবে বাজেটে উল্লেখ করা হয়েছে, ৪ শতাংশ বাড়িয়ে এটাকে ১৮ শতাংশ করা হল।

উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : রাজ্য বাজেটে ৪ শতাংশ DA বাড়ানোর প্রস্তাব। চার শতাংশ ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। ২০২৬-এর ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেটে বড় সিদ্ধান্ত তৃণমূল সরকারের। Dearnes Allowance Hike For West Bengal Govt Employees

এবারের বাজেটে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, ৪ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব। বাজেট বইয়ে উল্লেখ করা রয়েছে, এতদিন ১৪ শতাংশ ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। এবার তা বেড়ে হচ্ছে ১৮ শতাংশ। যদিও রাজ্য সরকারি কর্মীদের একাংশের দাবি ছিল, কেন্দ্রীয় হারে DA দিতে হবে। কিন্তু, এখানে স্পষ্টভাবে বাজেটে উল্লেখ করা হয়েছে, ৪ শতাংশ বাড়িয়ে এটাকে ১৮ শতাংশ করা হল। 

ন্যায়্য ডিএ-র দাবি দুই বছর ১৭ দিন ধরে শহিদ মিনারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরাকির কর্মীদের একাংশ। এ প্রসঙ্গে  শহিদ মিনারে DA আন্দোলনের মঞ্চ থেকে এক আন্দোলনকারী বলেন, "রাজ্য সরকার আমাদের প্রতি ১০০ টাকা পিছু ৩৯ টাকা চুরি করে আমাদের ৪ টাকা ফেরত দেবে। এতে আমরা কোনওভাবেই খুশি নই। আজ ভেবে দেখুন, আপনার কাছে আমি যদি ১০০ টাকার মধ্য়ে ৩৯ টাকা নিই,তারপর চোর ধরা পড়ার পর যদি ৪ টাকা ফেরত দিই, তাতে আমার স্বচ্ছতা বজায় থাকে না। আমাদের পুরো বকেয়া আরও যে ৩৫ শতাংশ আছে, সেটাও রাজ্য সরকারকে দিতে হবে। আমরা পুরো বকেয়া ডিএ না নিয়ে এই লড়াইয়ের ময়দান ছাড়ছি না। আগামী দিনে আমাদের এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। "

তাঁর সংযোজন, "কেন্দ্র সরকারের কর্মীরা আমাদের থেকে অনেক বেশি ডিএ পাচ্ছেন। একই বাজারে কেন্দ্রীয় সরকারি কর্মীরাও বাজার করতে যাচ্ছেন, আবার আমরাও বাজার করতে যাচ্ছি। তাঁরা বেশি বেশি কিনে আনছেন। আর আমাদের ঝোলার অর্ধেকও ভরছে না। তাহলে আমরা খুশি হব কী করে। "

গতকালই শুভেন্দু অধিকারী বলেছিলেন, "৩ শতাংশ DA বৃদ্ধি থাকতে পারে। হয়তো আমি বলার পর ওটা ৪ শতাংশ হয়ে যেতে পারে। আমরা কেন্দ্রীয় হারে চাই। চাকরির কোনও গল্প থাকবে না। শিল্প নিয়ে কালকে থাকবে।' প্রসঙ্গত, DA ইস্যুতে রাজ্যে কম জলঘোলা হয়নি। এদিকে বকেয়া ডিএ নিয়ে যাঁরা গলা চড়িয়েছেন, তাঁদের অনেককেই স্থানান্তরিত করা হয়েছে বলে অতীতে অভিযোগও ওঠে।

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget