এক্সপ্লোর

DA Hike Update: 'চোর ধরা পড়ার পর যদি ৪ টাকা ফেরত...', ৪ শতাংশ DA বৃদ্ধির প্রস্তাব নিয়ে যা বললেন আন্দোলনকারী কর্মীরা

West Bengal State Govt Employees: এনিয়ে দুই বছর ১৭ দিন ধরে শহিদ মিনারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন একাংশ।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : রাজ্য বাজেটে চার শতাংশ DA বাড়ানোর প্রস্তাব। চলতি বছরের ১ এপ্রিল থেকে নতুন হারে DA কার্যকর হবে। এতদিন ১৪ শতাংশ ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। এবার তা বেড়ে হচ্ছে ১৮ শতাংশ। যদিও রাজ্য সরকারি কর্মীদের একাংশের দাবি ছিল, কেন্দ্রীয় হারে DA দিতে হবে। তাদের সঙ্গে ৩৫ শতাংশ ফারাক নিয়ে তীব্র অসন্তোষ আছে রাজ্য সরকারের কর্মীদের অনেকেরই। এনিয়ে দুই বছর ১৭ দিন ধরে শহিদ মিনারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন একাংশ। এদিন বাজেটে ৪ শতাংশ বৃদ্ধি প্রস্তাবের পর কী বলছেন তাঁরা ? Dearness Allowance Hike

এ প্রসঙ্গে  শহিদ মিনারে DA আন্দোলনের মঞ্চ থেকে এক আন্দোলনকারী বলেন, "রাজ্য সরকার আমাদের প্রতি ১০০ টাকা পিছু ৩৯ টাকা চুরি করে আমাদের ৪ টাকা ফেরত দেবে। এতে আমরা কোনওভাবেই খুশি নই। আজ ভেবে দেখুন, আপনার কাছে আমি যদি ১০০ টাকার মধ্য়ে ৩৯ টাকা নিই, তারপর চোর ধরা পড়ার পর যদি ৪ টাকা ফেরত দিই, তাতে আমার স্বচ্ছতা বজায় থাকে না। আমাদের পুরো বকেয়া আরও যে ৩৫ শতাংশ আছে, সেটাও রাজ্য সরকারকে দিতে হবে। আমরা পুরো বকেয়া ডিএ না নিয়ে এই লড়াইয়ের ময়দান ছাড়ছি না। আগামী দিনে আমাদের এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। "

তাঁর সংযোজন, "কেন্দ্র সরকারের কর্মীরা আমাদের থেকে অনেক বেশি ডিএ পাচ্ছেন। একই বাজারে কেন্দ্রীয় সরকারি কর্মীরাও বাজার করতে যাচ্ছেন, আবার আমরাও বাজার করতে যাচ্ছি। তাঁরা বেশি বেশি কিনে আনছেন। আর আমাদের ঝোলার অর্ধেকও ভরছে না। তাহলে আমরা খুশি হব কী করে। "

অপর এক আন্দোলনকারী সুর আরও চড়িয়ে বলেন, "ফারাক ৩৫ শতাংশ মানে বুঝতে পারছেন কতটা বঞ্চিত আমরা। পশ্চিমবঙ্গ থেকে যে রাজ্যগুলো পিছিয়ে আছে তারা কিন্তু আপ-টু ডেট দিয়ে দিতে পারছে। এই রাজ্য দিতে পারছে না। তার মানে সদিচ্ছার অভাব রয়েছে। আমরা জিজ্ঞাসা করতে চাই, আমাদের ডিএ-র টাকাগুলো কোথায় গেল ? এখানে এত দান-খয়রাতি হচ্ছে, কেন খেলা-মেলা হবে ? কেন ছেলে-মেয়েরা ন্যায্য চাকরি পাবেন না ? কেন রাজ্য সরকারি কর্মীদের তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হবে ?" 

আরও পড়ুন ; ২০২৬-এর ভোটের আগে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, ৪ শতাংশ DA বাড়ানোর প্রস্তাব বাজেটে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget