এক্সপ্লোর

বাজেটে DA ঘোষণা নিয়ে খুশি আন্দোলনকারীরা ? ভাস্কর ঘোষ জানালেন

দীর্ঘদিন ধরেই DA বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন। সেই প্রেক্ষাপটে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


কলকাতা : অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন রাজ্য সরকারি কর্মীরা। প্রতিশ্রুতি পূরণ করল রাজ্যের প্রথম বিজেপি সরকার। শুভেন্দু অধিকারীর সরকারের অর্থমন্ত্রী তাঁর প্রথম বাজেটেই ঘোষণা করলেন DA বাড়ানোর। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে তিনি মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) ২০ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করলে। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে DA পাচ্ছেন। নতুন ঘোষণার ফলে সেই হার বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে। অর্থাৎ এক লাফে ২০ শতাংশ DA বৃদ্ধি পেল রাজ্য সরকারি কর্মী, আধা-সরকারি কর্মী, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীদের।

অর্থমন্ত্রী জানান, সংশোধিত DA আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে। এর ফলে লক্ষাধিক সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মী সরাসরি উপকৃত হবেন।   দীর্ঘদিন ধরেই DA বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন। সেই প্রেক্ষাপটে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানালেন, যে প্রতিশ্রুতি দিয়েছিল এই সরকার, তা পূরণের পথে একটি সদর্থক পদক্ষেপ। তিনি জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৬০ শতাংশ হারে DA পান।  বকেয়া DA নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে কেন্দ্রের সঙ্গে ফারাক ৪২ শতাংশ। তা মিটিয়ে দেওয়ার দাবি ছিল আন্দোলনকারীদের। সেই ফারাক কমিয়ে কথা রাখার পথেই এগোল বর্তমান সরকার, মনে করছেন যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তাঁর কথায় , 'প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করার দিকে একটা পদক্ষেপ বলতে পারি। আমরা খুশি যে বিরোধী দলনেতা থাকার সময় ভোটের পূর্বে তাঁরা সঙ্কল্পপত্রে যে যে কথাগুলো বলেছিলেন সেগুলোকে বাস্তবায়িত করার দিকে যাচ্ছেন।' তিনি আরও বলেন, আমরা খুশি যে নতুন সরকার এসে পড়ে অন্তত কর্মচারীদের যে লড়াই তার স্বীকৃতি স্বরূপ এই ঘোষণা করেছেন।

ক্ষমতায় এসেই সপ্তম বেতন কমিশনে অনুমোদন দিয়েছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। রাজ্য বাজেটের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত DA বাড়ানোর ঘোষণা করতেই, পুজোর মাসে সেই টাকা রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে DA-র পার্থক্য দূর করে খুব দ্রুত সমান হারে মহার্ঘ ভাতা দেওয়ার ইঙ্গিতও দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, 'আপনাদের অনেক কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অপমান করেছেন। ভিক্ষা দেওয়ার মতো ২%-৩% দিয়েছেন। কখনও বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসাবে কথা দিচ্ছি...আর কয়েকটা মাস সময় দিন।' 

বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে DA বৃদ্ধির এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের কাছে বড় বার্তা বহন করছে। এই বাজেটে ইতিমধ্যেই ১ লক্ষ শূন্যপদ পূরণের ঘোষণা করা হয়েছে। ২০ হাজার পুলিশ নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারি নিয়োগে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের মতো একাধিক বড় পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget