এক্সপ্লোর

দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে

বাজেট বক্তৃতায় পশ্চিমবঙ্গের দুর্গাপুজো নিয়ে সরকারের বিস্তারিত পরিকল্পনা ও অন্যান্য মন্দিরগুলি নিয়েও সরকারের ভাবনা জানালেন ড. স্বপন দাশগুপ্ত। 


কলকাতা : দুর্গাপুজো নিয়ে কী ভাবছে বিজেপি সরকার। এ বছর কি পুজোর অনুদান দেওয়া হবে ক্লাবগুলিকে ? বাজেটে এই বিষয়ে কি কোনও উল্লেখ থাকবে, এই নিয়ে , তা নিয়ে অনেকেই আগ্রহী ছিলেন। বাজেট বক্তৃতায় পশ্চিমবঙ্গের দুর্গাপুজো নিয়ে সরকারের বিস্তারিত পরিকল্পনা ও অন্যান্য মন্দিরগুলি নিয়েও সরকারের ভাবনা জানালেন ড. স্বপন দাশগুপ্ত। 

রাজ্যের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও তুলে ধরতে একাধিক বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে তিনি জানান, দুর্গাপুজোকে কেন্দ্র করে শুরু হবে বিশেষ আন্তর্জাতিক পর্যটন ব্র্যান্ডিং অভিযান। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দির ও ধর্মীয় স্থানের উন্নয়নে পুনর্গঠন করা হবে 'হেরিটেজ কমিশন' এবং গড়ে তোলা হবে 'বেঙ্গল শক্তিপীঠ সার্কিট'।

অর্থমন্ত্রী বলেন, “দুর্গাপূজা হল বাংলার সাংস্কৃতিক আত্মা। এর আন্তর্জাতিক স্বীকৃতি পশ্চিমবঙ্গকে বিশ্বের অন্যতম সাংস্কৃতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ এনে দিয়েছে।”

সরকারের পরিকল্পনা অনুযায়ী, 'দুর্গাপূজা—এক বিশ্বজনীন উৎসব, বাংলার চিরন্তন আবেগ' এই থিমকে সামনে রেখে দেশ-বিদেশে প্রচার চালানো হবে। দুর্গাপুজোর থিম প্যান্ডেল, ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান, শিল্প, সংগীত এবং সম্প্রীতির বার্তাকে পর্যটনের মূল আকর্ষণ হিসেবে তুলে ধরা হবে। পর্যটকদের জন্য বিশেষ ট্যুর প্যাকেজ, ডিজিটাল গাইড, উন্নত দর্শনার্থী পরিষেবা এবং আন্তর্জাতিক প্রচারাভিযানেরও পরিকল্পনা রয়েছে।

বাজেটে আরও ঘোষণা করা হয়েছে, কালিঘাট, তারাপীঠ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, মদনমোহন মন্দির, জল্পেশ মন্দির, ঠাকুরনগর ঠাকুরবাড়ি, মা কল্যাণেশ্বরী, তারকেশ্বর, কঙ্কালীতলা, কিরিটেশ্বরী-সহ একাধিক ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রের সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য পুনর্গঠন করা হবে 'হেরিটেজ কমিশন'।

একইসঙ্গে ধর্মীয় পর্যটনকে আরও সহজ ও আকর্ষণীয় করতে তৈরি হবে 'বেঙ্গল শক্তিপীঠ সার্কিট'। এই প্রকল্পের আওতায় ভ্রামরীদেবী, নন্দীকেশ্বরী, তারাপীঠ, বক্রেশ্বর, ফুল্লরা এবং কঙ্কালীতলা-সহ বিভিন্ন শক্তিপীঠকে একটি পর্যটন নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করা হবে। নির্দিষ্ট জেলা শহরকে কেন্দ্র করে তৈরি হবে হাব-অ্যান্ড-স্পোক মডেলের পর্যটন ব্যবস্থা।

এছাড়াও অর্থমন্ত্রী জানান, 'ভারত সরকারের সহযোগিতায় আমাদের সরকার গঙ্গাসাগর মেলাকে একটি আন্তর্জাতিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উৎসবে রূপান্তরিত করতে সচেষ্ট হবে। একইভাবে জগদ্ধাত্রী পুজো, তারকেশ্বর মেলা, বারুণী মেলা, রাস মেলা, জল্পেশ মেলা এবং এই ধরনের অন্যান্য উৎসবকে জাতীয় উৎসবে রূপান্তরিত করা হবে।' সরকারের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটন নতুন গতি পাবে। একইসঙ্গে স্থানীয় অর্থনীতি, ক্ষুদ্র ব্যবসা এবং কর্মসংস্থান বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget