এক্সপ্লোর

WB By Election 2024: উপনির্বাচনের মুখে BJP-র পার্টি অফিস ভাঙচুর মেদিনীপুরে, কমিশনে অভিযোগ দায়ের

Midnapore BJP office Attacked : উপনির্বাচনের আগে বিজেপির পার্টি অফিস ভাঙচুর, কোতোয়ালি থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির

মেদিনীপুর: দোরগড়ায় উপনির্বাচন। এদিকে ভোটের আগে পার্টি অফিস ভাঙচুর, হামলার ঘটনা নতুন নয়। এবার  উপনির্বাচনের আগে উত্তপ্ত মেদিনীপুর। মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির পার্টি অফিসে হামলা।বিজেপির পার্টি অফিস ভাঙচুর, পুড়িয়ে দেওয়া হয় টেলিভিশন, ফ্লেক্স। কোতোয়ালি থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। 

১৩  নভেম্বর রাজ্যে ৬ টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। ভোট ঘোষণার দিন, অর্থাৎ ১৫ ই অক্টোবর থেকেই ওই এলাকাগুলিতে চালু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। এই পরিস্থিতিতে এই ৬টি বিধানসভা কেন্দ্রে 'বাংলা আবাস যোজনা'র সমীক্ষা স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি চলাকালীন, বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা যাবে না। ১৩ নভেম্বর ভোট রয়েছে। উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট এবং কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে।

নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় শুধুমাত্র ভোটমুখী নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র নয়, গোটা জেলাতেই স্থগিত থাকবে আবাস যোজনার সার্ভের কাজ। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার মধ্যে থাকা মাদারিহাট বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট অংশ, উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্র, এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে শুধুমাত্র বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুনির্দিষ্ট এলাকার ক্ষেত্রেই একমাত্র জারি থাকবে এই নিয়ম। 
 

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে যে বিধানসভা কেন্দ্র বা জেলার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি বাদ দিয়ে গোটা রাজ্যেই চলতে পারে আবাস যোজনার সমীক্ষার কাজ। এই মর্মেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কমিশনের তরফে। এদিকে আবাস যোজনার তালিকা তৈরিতে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার বীরভূমে সমীক্ষকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পাড়ুইয়ের মঙ্গলডিহি গ্রাম পঞ্চায়েতের সামনেও চলে বিক্ষোভ।

একইভাবে, মালদায়ও আবাস যোজনার সমীক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে সেই বিক্ষোভে সামিল হন স্থানীয় তৃণমূল নেতাও। তৃণমূল নেতা ও স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী ফিরোজ হোসেন বলেন, যাদের নাম সেন্ট্রাল এনকোয়ারি টিম লিস্ট করেছিল তাদের প্রত্যেককে ঘর দিতে হবে। 

আরও পড়ুন, ২৩ নভেম্বর রাজ্যপাল হিসেবে ২ বছর পূর্তি, রাজভবনের ১ মাস ব্যাপী কর্মসূচি, '..জাগতা বেঙ্গল'

এদিকে আসন্ন বিধানসভা উপনির্বাচনে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। সিতাইয়ে ১৬ কোম্পানি, মাদারিহাটে ১৪ কোম্পানি, নৈহাটিতে ১০ কোম্পানি, হাড়োয়ায় ১৫ কোম্পানি, মেদিনীপুরে ১৬ কোম্পানি ও তালড্যাংরায় ১৮ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে উপনির্বাচনে মোতায়েন থাকবে পর্যাপ্ত সশস্ত্র পুলিশও। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : তোলাবাজি, মারধরের অভিযোগে গলসিতে গ্রেফতার ২ তৃণমূল নেতা
তোলাবাজি, মারধরের অভিযোগে গলসিতে গ্রেফতার ২ তৃণমূল নেতা
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget