এক্সপ্লোর

Governor CV Ananda Bose: ২৩ নভেম্বর রাজ্যপাল হিসেবে ২ বছর পূর্তি, রাজভবনের ১ মাস ব্যাপী কর্মসূচি, '..জাগতা বেঙ্গল'

CV Ananda Bose Program Schedule: রাজ্যপাল হিসেবে ২ বছর পূর্তি, স্কুল-কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন সি ভি আনন্দ

কলকাতা: ২৩ নভেম্বর রাজ্যপাল হিসেবে ২ বছর পূর্তি সি ভি আনন্দ বোসের। নারী সুরক্ষায় বিশেষ কোর্স থেকে পিছিয়ে পড়া এলাকা পরিদর্শন। 'আপনা ভারত, জাগতা বেঙ্গল' কর্মসূচি ঘোষণা রাজভবনের। রাজভবনের এক মাস ব্যাপী কর্মসূচি 'আপনা ভারত, জাগতা বেঙ্গল'। রাজ্যের বিভিন্ন পিছিয়ে পড়া এলাকা পরিদর্শন করবেন বোস। রাজ্যজুড়ে মোট ২৫০ জায়গা পরিদর্শন করবেন রাজ্যপাল। বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন বোস। 

প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পরপরই ভাঙচুরের ঘটনা চলে হাসপাতালে। রীতিমতো তাণ্ডব চলে। ব্যারিকেড ভেঙে হাসপাতালে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। এরপরই আজ আরজি কর হাসপাতালে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস  । জুনিয়র চিকিৎসকদের ভাঙা আন্দোলন মঞ্চে যান তিনি। তাঁর সামনেই 'বিচার চাই' স্লোগান ওঠে মুহূর্মুহু। আরজি কর হাসপাতালের আন্দোলনরত পড়ুয়াদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।  

পড়ুয়াদের আশ্বস্ত করে রাজ্যপাল বলেছিলেন, 'আপনারা বিচার পাবেন। আমি এখানে ব্যক্তিগতভাবে এসেছি আপনাদের কথা শুনতে। আমি আপনাদের সঙ্গে আছি, একসঙ্গে লড়াই করব। আমরা জিতব। আমরা জয় করব। আমরা এই রাজ্যে আমাদের বোনেদের সঙ্গে এমন ঘৃণ্য কাজ আর হতে দেব না। আমরা প্রত্যেকে আপনাদের সঙ্গে আছি। আমাদের চোখ আর কান খোলা আছে। বিচার পাওয়ার জন্য আমরা সর্বত্র এই লড়াই করব। আপনাদের জন্য নিজেকে নিবেদিত করব, আপনারা যা চান তা দেখব, যাতে এই সমাজে মহিলারা সুখে বাস করতে পারেন। আমরা প্রত্যেকে একসঙ্গে কাজ করব, আমাদের সেরাটা দেব। জয় আমাদের হবে।' 

আরও পড়ুন, মা কালীর মূর্তিকে জড়িয়ে কেঁদে ফেললেন TMC সাংসদ কল্যাণ

ভাঙচুর হওয়া হাসপাতালের ১৮টি বিভাগ ঘুরে দেখে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। এদিন কলকাতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, পুলিশের একাংশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট এবং এই অপরাধের সঙ্গে জড়িত। তিনি বলেন, 'আমি যা দেখেছি, যা শুনেছি, যা বলা হয়েছে আমাকে এবং রিপোর্ট দেওয়া হয়েছে। এখানে যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক, যন্ত্রণাদায়ক এবং শোচনীয়। এটা বাংলা, ভারত ও মানবতার লজ্জা। এটা আমাদের চারপাশে দেখা সবচেয়ে বড় অবক্ষয়।'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget