এক্সপ্লোর

WB By Election 2024: আদালতে স্বস্তি উপনির্বাচনে সিতাইয়ের TMC প্রার্থী সঙ্গীতা রায়ের, জনস্বার্থ মামলা খারিজ

TMC Candidate Sangita Roy Case Dismissed: প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সঙ্গীতা রায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ।

কোচবিহার: আদালতে স্বস্তি উপনির্বাচনে সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সঙ্গীতা রায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ। তৃণমূল প্রার্থীর দেওয়া অধিকাংশ তথ্য-প্রমাণই মিথ্যা এবং অবৈধ বলে অভিযোগ করে বামেরা। সঙ্গীতার প্রার্থী পদ বাতিলের আর্জি জানান আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। 'মনোনয়ন শেষের পর যোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার সময় মামলা হয়নি কেন ?', এখানে কোনও অত্যাবশ্যকীয় পরিস্থিতি তৈরি হয়নি, মামলা খারিজ, মন্তব্য প্রধান বিচারপতির।

মূলত সিতাই বিধানসভাট তফশিলিদের জন্য সংরক্ষিত। তাই প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীকেই মনোনয়ন পত্রের সঙ্গে জাতিগত শংসাপত্র দেওয়া বাধ্যতামূলক। কিন্তু এই মনোনয়ন পত্র নিয়েই বিতর্ক জড়িয়েছিলেন সিতাই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। কারণ মনোনয়নের সঙ্গে জমা দেওয়া হলফনামায় অসঙ্গতির অভিযোগ উঠে আসে। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।

অভিযোগকারীর অভিযোগ, সঙ্গীতা রায় সিতাই কেন্দ্র থেকে তফশিলিদের হয়ে লড়ার জন্য নিজেকে দাবি করেছেন। যা পুরোপুরি ভুয়ো বলে অভিযোগ। তিনি তফশিলি জাতির অন্তর্ভুক্ত নন বলেই দাবি জানিয়েছেন অভিযোগকারী। এর পাশাপাশি সঙ্গীতার স্বামী কোচবিহারের কেন্দ্রের সাংসদ। এদিকে উপনির্বাচনে প্রার্থী হবার জন্য নিজের পদবী বদলে ফেলার অভিযোগ তোলেন অভিযোগকারী।

বলাইবাহুল্য এরপরেই সঙ্গীতা রায়ের বিরুদ্ধে ভুয়ো জাতিগত শংসাপত্র পেশের অভিযোগ তুলে সরব হয় রাজনৈতিক দলগুলি।  তৃণমূল প্রার্থীর দেওয়া অধিকাংশ তথ্য-প্রমাণই মিথ্যা এবং অবৈধ বলে অভিযোগ করে বামেরা। সঙ্গীতার প্রার্থী পদ বাতিলের আর্জি জানান আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। 

প্রসঙ্গত, উপনির্বাচনের যতদিন এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছে। রাজ্যের শাসককদলের অভিযোগের মুখে একদিকে যেমন রয়েছে গেরুয়া শিবির। মুদ্রার অন্যপিঠে চেকমেট করার চেষ্টায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে কমিশনে গিয়ে সুকান্ত-শুভেন্দুদের বিরুদ্ধে অভিযোগ এনেছে শাসকদল। অপরদিকে তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগে সরব শুভেন্দু।

আরও পড়ুন, শুভেন্দুকে সেন্সরের দাবি TMC-র, 'কমিশনের নির্বাচনী আচরণবিধি ভাঙছেন..'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Nadia BJP: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget