এক্সপ্লোর

WB By Election 2024: মাস পেরোলেই উপনির্বাচন, খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির বিরুদ্ধে বিস্ফোরক পোস্টার !

WB By Poll 2024 Taldangra TMC Jyotsna Mandi : মাস পেরোলেই উপনির্বাচন, এদিকে উপনির্বাচনের আগেই কী কী প্রশ্নের মুখোমুখি খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি ?

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:  ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। আর সেই উপনির্বাচনের ঠিক আগেই তৃণমূল নেত্রী তথা মন্ত্রীর বিরুদ্ধে প্রশ্ন তুলে পড়ল পোস্টার। 'খাদ্য প্রতিমন্ত্রীর এত জায়গা জমি হল কীভাবে?'-সহ একাধিক প্রশ্নের মুখোমুখি জ্যোৎস্না মাণ্ডি। 

তালডাংরা বিধানসভা এলাকার শিবডাঙ্গা-গোবিন্দপুর ভায়া বিবড়দা রাজ্য সড়কের উপর ইন্দপুরের কুরুস্থলিয়া, কচুইপাল ও যুগীবাইদ মোড়ের বাস যাত্রী প্রতিক্ষালয়-সহ বিভিন্ন দোকানের দেওয়ালে একাধিক পোষ্টার পড়ল। 'সাধারণ জনগণ'এর নামে সাদা কাগজের উপর হাতে লেখা পোষ্টার ওই পোষ্টার ঘিরে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ওই পোষ্টারগুলিতে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। যার মধ্যে 'খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির এত জায়গা জমি হল কীভাবে?' থেকে শুরু করে তাঁর 'শোরুমগুলো কীভাবে হল ?', 'জঙ্গল মহলের আদিবাসীদের রেশনের কাটমানির টাকা কোথায় গেল ?', 'তালবেড়িয়ায় কোটি কোটি টাকার রিসর্ট হল কীভাবে' বলেই প্রশ্ন তোলা হয়েছে। যদিও রাতের অন্ধকারে কে বা কারা এই পোষ্টার দিল বিষয়টি স্পষ্ট নয় কারও কাছেই।

 স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনকার মতো এদিন সকালেই এই রাস্তা দিয়ে প্রাতঃভ্রমণে যাওয়ার পথে পোষ্টার গুলি তাঁদের চোখে পড়ে। তবে কে বা কারা এই পোষ্টার লাগিয়েছে সে বিষয়ে বিন্দুমাত্রও জানেন না বলে তাঁরা দাবি করেন।এবিষয়ে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের দাবি, মানুষ চুরি ধরে ফেলেছেন। যতো ভোট এগিয়ে আসবে ততএই ধরণের ঘটনা প্রকাশ্যে আসবে বলেও তিনি দাবি করেন।অন্যদিকে, জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক রামানুজ সিংহমহাপাত্র পোষ্টার বিতর্কে বিরোধীদের দিকে আঙ্গুল তুলেছেন। তার দাবি উপ নির্বাচনের আগে 'দিশাহীন বিরোধীরা এই সব কাণ্ড করছে। 

আরও পড়ুন, নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের লাইভ স্ট্রিমিং

১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে ১০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। মঙ্গলবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুরু তৎপরতা। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামী ১৩ নভেম্বর উত্তর ২৪ পরগনার নৈহাটি,হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট, এবং কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে ভোট হবে। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget