এক্সপ্লোর

West Bengal: আতঙ্কে ছিল গোটা এলাকা, অবশেষে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তি ফিরল ঠিক পুজোর মুখে

Jalpaiguri Goodhope Tea Garden : ডুয়ার্সের ডামডিম গ্রাম পঞ্চায়েতের গুডহোপ চা বাগানে অবশেষে খাঁচাবন্দি হল এক পূর্ণবয়স্ক চিতাবাঘ ।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : সূর্যাস্তের পরই এলাকা ঢেকে যেত আতঙ্কের ছায়ায় । কখনও তার গর্জন । কখনও তার পায়ের ছাপ । গবাদি পশুদের টেনে নিয়ে যাচ্ছিল । প্রাণ হাতে করে যেন রাত্রিযাপন করতেন এলাকার বাসিন্দারা । অবশেষে পুজোর মুখে স্বস্তি ফিরল গ্রামে ।            

কয়েকদিন ধরেই আতঙ্ক ছড়িয়েছিল গোটা এলাকায় । সন্ধ্যার পর থেকে বাড়ির বাইরে পা রাখতে ভয় পাচ্ছিলেন এলাকার সকলে । অবশেষে গুডহোপ চা বাগানের সেই আতঙ্ক কাটল । খাঁচাবন্দি করা হল চিতাবাঘকে । পুজোর মুখে স্বস্তিতে বাগান শ্রমিকরা ।    

ডুয়ার্সের ডামডিম গ্রাম পঞ্চায়েতের গুডহোপ চা বাগানে (Goodhope Tea Garden) অবশেষে খাঁচাবন্দি হল এক পূর্ণবয়স্ক চিতাবাঘ । বৃহস্পতিবার সকালবেলা হাতিজঙ্গল শ্রমিক লাইনের সি ৪ এ সেকশনে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি ।         

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় চিতাবাঘের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল । রাতের বেলা ঘর থেকে বেরতে ভয় পেতেন শ্রমিকরা, গবাদি পশু নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটেছে । ফলে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা ।       

অবশেষে বন দফতরের তৎপরতায় চা বাগানে বিশেষভাবে খাঁচা বসানো হয় । আজ সকালে সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি । বন দফতরের এক আধিকারিক বলেছেন, "চিতাবাঘটিকে আপাতত নিরাপদে উদ্ধার করে উপযুক্ত চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছে । চিতাবাঘটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । তাই  তার স্বাস্থ্য পরীক্ষাও করা হবে ।'            

চিতাবাঘ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় । বহু মানুষ দূর দূরান্তর থেকে চিতাবাঘটিকে দেখতে ভিড় করেন ।চিতাবাঘের খাঁচাবন্দির ঘটনায় স্বস্তি ফিরেছে শ্রমিক মহলে । তবে তাঁরা দাবি জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য বন দফতর ও প্রশাসনকে আরও সতর্ক হতে হবে । পাশাপাশি দুর্গাপুজোর ঠিক আগে চিতাবাঘটি ধরা পড়ায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চা বাগানের কর্মী, শ্রমিক থেকে শুরু করে এলাকার সাধারণ সমস্ত মানুষই ।                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
Abhishek Banerjee: 'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
'মস্তান-দুষ্কৃতীদের ঠেক ছিল', অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববির স্ত্রী
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'

ভিডিও

Sonam Wangchuk Hunger Strike News: অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
BJP government in West Bengal: এবার আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee News: ‘অবৈধ সাংসদের অবৈধ অফিস ভাঙা হল’, অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববি
Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget