এক্সপ্লোর

Mamata Banerjee: 'বিজেপির লোকই বলেছে,'২৪ পর্যন্ত বাংলাকে টাকা নয়', কেন্দ্রীয় টিম পাঠানো নিয়ে আক্রমণ মমতার

West Bengal News: রাজ্যে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখে সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে যে রিপোর্ট জমা দিয়েছে জয়েন্ট রিভিউ মিশন, তাতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে।

কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ। মিড ডে মিল থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় প্রকল্পগুলির অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে জেলায় জেলায় প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্রের মোদি সরকার। এই আবহে কেন্দ্রীয় দল নিয়ে ফের ঝাঁঝাল ভাষায় আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ফের ঝাঁঝাল ভাষায় আক্রমণ: এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “ওরা আমাদের অনেক উন্নয়নের প্রকল্পও বন্ধ করে দিয়েছে। সরাসরি বলেছে। অনেক বিজেপির লোকই আমাদের বলেছে, ২০২৪ পর্যন্ত আমরা বাংলাকে টাকা দেব না। কেন না, তখন লোকসভা নির্বাচন।’’

রাজ্যে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখে সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে যে রিপোর্ট জমা দিয়েছে জয়েন্ট রিভিউ মিশন, তাতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। ৬ মাসে ১৬ কোটির বেশি অতিরিক্ত মিড ডে মিল দেখিয়ে তুলে নেওয়া হয়েছে ১০০ কোটি টাকা। এই অভিযোগ ঘিরে শোরগোলের মধ্য়েই, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দফায় দফায় রাজ্য়ে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ১০০ দিনের কাজেও দুর্নীতির অভিযোগ ঘিরে চরমে ওঠে সংঘাত। এই আবহে এদিন ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন তৃণমূলনেত্রী। তিনি বলেন, “উন্নয়নের কাজ ব্যাহত করার চেষ্টা হচ্ছে। উন্নয়নের টাকা থামিয়ে দিচ্ছে। কেন্দ্র আমাদের বকেয়া দিচ্ছে না।’’

এদিকে সামনে পঞ্চায়েত ভোট হলেও অমিত শাহ রাজ্য়ে এসে হুঙ্কার ছেড়েছিলেন লোকসভা ভোট  এবং আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারের পতন নিয়ে। এবার তা নিয়ে পাল্টা সপ্তমে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লি থেকে বাংলায় এসে অমিত শাহ দাবি করেছিলেন, ২৪-এর লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি ৩৫টি আসনে জিতলেই ২০২৫-এর আগেই তৃণমূল সরকার পড়ে যাবে। পাল্টা মুখ্য়মন্ত্রীও এবার মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সরাসরি তাঁর পদত্যাগের দাবিতে সুর চড়ালেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  “তিনি কখনোই সংবিধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বলতে পারেন না ৩৫টা আসন পেলেই বাংলার সরকার চলে যাবে। এই কথার অর্থ স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন। কোন আইনে তিনি নির্বাচিত সরকার ভাঙতে পারেন? গণতান্ত্রিক সরকার ভাঙতে চাইছে কেন্দ্র।’’

আরও পড়ুন: Tapas Saha: তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্তে আগ্রহী, হাইকোর্টে জানাল সিবিআই

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget