এক্সপ্লোর

Tapas Saha: তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্তে আগ্রহী, হাইকোর্টে জানাল সিবিআই

নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সেদিনই নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তদন্ত করতে কলকাতা হাইকোর্টে আগ্রহ প্রকাশ করল সিবিআই।

সৌভিক মজুমদার, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে তদন্ত করতে হাইকোর্টে আগ্রহ প্রকাশ করল সিবিআই। তাপস সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এমন কিছু নথি সামনে এসেছে যার জেরে তদন্তে আগ্রহী সিবিআই (CBI)। আদালতে সওয়াল সিবিআইয়ের আইনজীবীর। মঙ্গলবার ফের এই মামলার শুনানি।

তাপস সাহার বিরুদ্ধে তদন্ত আগ্রহী: নিয়োগ দুর্নীতিতে যেদিন সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সেদিনই নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তদন্ত করতে কলকাতা হাইকোর্টে আগ্রহ প্রকাশ করল সিবিআই। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার মামলা হাতে নিতে আগ্রহী বলে আদালতে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত বছর, তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। অভিযোগ বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নিয়েছেন তাপস সাহা। তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ২০১৮ সাল থেকে চাকরি দেওয়ার নামে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই মামলার শুনানিতে সোমবার হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার স্বপক্ষে কিছু নথি পাওয়া গেছে। এমন কিছু নথি সামনে এসেছে যার জেরে তদন্তে আগ্রহী সিবিআই।

গত ২২শে মার্চ নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি অডিও ক্লিপও শেয়ার করেছিলেন তরুণজ্যোতি তিওয়ারি। যাতে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়া ও তার জন্য টাকার লেনেদেনের বিষয়ে দুই ব্যক্তির মধ্যে কথপোকথন শোনা যাচ্ছে। বিজেপি নেতার দাবি, ফোনের একটি কণ্ঠ হচ্ছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূল বিধায়ক তাপস সাহা।

তাপস সাহার বিরুদ্ধে তদন্ত করছে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা। নিম্ন আদালতে তারা যে রিপোর্ট পেশ করেছিল তাতে উল্লেখ করা হয়েছে বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়াল জেরায় দাবি করেছেন, চাকরি দেওয়ার নাম করে ৩০-৩৬ জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। সেই টাকা তাঁর মাধ্যমেই তৃণমূল বিধায়কের কাছে গেছে। চাকরি-বিক্রির কমিশন হিসাবে তিনি আরও ৩০-৪০ লক্ষ টাকা পেয়েছেন। এই টাকা দিয়ে স্ত্রীর নামে একাধিক জমি ও বিলাসবহুল বাড়ি কিনেছেন বলে, জেরায় বিধায়কের আপ্ত সহায়ক জানিয়েছেন বলে রিপোর্টে দাবি করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। টাকার বিনিময়ে স্কুলে চাকরি দেওয়ার অভিযোগে, তাপস সাহা-সহ চারজনের বিরুদ্ধে FIR-ও দায়েরহয়। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ৪ জনের মধ্য়ে তিনজনকে গ্রেফতার করা হলেও, তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হয়নি। কেন তাপস সাহাকে গ্রেফতার করা হয়নি? তা নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখেও পড়েছে রাজ্য সরকার।মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ফের এই মামলার শুনানি।

আরও পড়ুন: Abhishek Banerjee: 'বিজেপির জন্যেই আদালত অবমাননা করছে ইডি-সিবিআই,' আক্রমণে অভিষেক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget