এক্সপ্লোর

Suvendu Adhikari : প্রশান্ত দে হত্যা মামলার তদন্তভার সিআইডি-কে, ঘোষণা মুখ্যমন্ত্রীর ; ক্ষতিপূরণের আশ্বাস

Howrah News : আজ নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা : নিহত প্রশান্ত দে (৫০)-র পরিবারের পাশে দাঁড়াবে সরকার। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তা-ই নয়, এই ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়ার কথাও ঘোষণা করলেন তিনি।

কী ঘটনা ?

হাওড়ার বাগনানে, তৃণমূল-বিজেপির সংঘর্ষে মৃত্যু হয়েছে এই বিজেপি কর্মীর। নাম প্রশান্ত দে (৫০)। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৩ জন। প্রাথমিকভাবে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে বাগনান থানা।

বিজেপির অভিযোগ, গত কয়েক বছরে এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছেন তৃণমূল পরিচালিত আন্টিলা পঞ্চায়েতের উপপ্রধান শেখ মফিজুল ইসলাম। ঘটনার আগের দিন একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন প্রশান্ত দে-সহ একাধিক বিজেপি কর্মী। সেইসময়, আচমকা রাস্তা ঘিরে ধরে উপপ্রধানের দলবল। লাঠিসোঁটা, লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে চলে হামলা। মাথায় আঘাত লাগে প্রশান্ত দে-র। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।

কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

এই ঘটনা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "যে ঘটনা ঘটেছে, এটা আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। এখানে সুনির্দিষ্ট খুনের মামলা হয়েছে। জামিন অযোগ্য ধারায় গ্রেফতার হয়েছে। ৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই কেসটি আমি সিআইডিকে ট্রান্সফার করছি। এই প্রশান্ত দে মার্ডার কেসটা সিআইডিকে ট্রান্সফার করছি। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ওঁর বাড়িতে দিয়েছে। আহতদের সবার চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে। এসএসকেএম হাসপাতালে আমাদের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-কে পাঠিয়েছিলাম। তিনি একটু আগে ভিজিট করেছেন। আমরা তাঁদের সুস্থ করার, সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব সরকারের পক্ষ থেকে নিয়েছি। আমরা এই পরিবারকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আরও ৫ লক্ষ টাকা দেব। তাঁরা শোক কাটিয়ে উঠুক। তারপরে সাহায্য করব এবং সোমা দে যদি কোনও কাজেরও ব্যাপারে আমাদের কাছে ইচ্ছা প্রকাশ করেন, আমি নিজে কথা বলে নেব। সেক্ষেত্রেও সরকার বা মুখ্যমন্ত্রী ওই পরিবারের পাশে দাঁড়াবে।"  

মুখ্যমন্ত্রীর আরও বার্তা, "আপনাদের যৌথভাবে জড়ো হয়ে কারো বাড়িতে যাওয়ারও দরকার নেই। আপনারা যে উদ্দেশ্য নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এনেছেন, পুলিশের ওপরে আস্থা রাখুন। যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে। যেটা পুলিশ পারবে না, আন্তঃরাজ্য আছে... সিআইডির সাহায্য নেবে। এসটিএফ আমাদের টিম বানানো হয়েছে। তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেফতার করবে। যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ রয়েছে...সবার বিরুদ্ধে তো আমরা বলব না...এটা রাজনৈতিক প্রতিহিংসার বিষয় নয়...এভাবে চলে না। আমরা দুর্নীতিগ্রস্ত লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। গোটা রাজ্যের মানুষকে বলব, ওঁদের বাড়িতে গিয়ে বা ওঁদের কাছে গিয়ে আপনাদের নিজেদের  বিচার চাওয়ার কোনও দরকার নেই।" 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Advertisement

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget