এক্সপ্লোর

College Admission : কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি কবে থেকে ? বিজ্ঞপ্তি প্রকাশ

West Bengal College Admission : জাতীয় শিক্ষানীতি মেনে এই রাজ্যেও চার বছরের স্নাতক পাঠক্রমে ছাড়পত্র দিয়েছে শিক্ষা দফতর। চলতি শিক্ষাবর্ষ থেকেই নয়া ব্যবস্থা চালু হয়ে যাবে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ইতিমধ্যে প্রকাশ পেয়েছে উচ্চ মাধ্যমিক (Uchha Madhyamik) ও সেই সমতুল বিভিন্ন পরীক্ষার ফলাফল। এবার জানিয়ে দেওয়া হল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিনক্ষণও। মাঝে এখনও প্রায় এক মাস ! আগামী ১ জুলাই থেকে রাজ্যজুড়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, সামনের মাসের শুরু থেকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে শুরু হবে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া। 

অভিন্ন কেন্দ্রীয় অনলাইন সাইটে নয় প্রত্যেক কলেজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেই ১ জুলাই থেকে শুরু হবে কলেজে নিয়োগ প্রক্রিয়া। যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। পনেরো দিনের অনলাইন ভর্তি আবেদনের পর ২০ জুলাই বিভিন্ন কলেজকে তাদের মেরিট লিস্ট প্রকাশ করতে হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। মেরিট লিস্ট প্রকাশের পর জুলাই মাসের শেষপর্যন্ত চলবে বিভিন্ন কলেজে ভর্তির পরের প্রক্রিয়া। ৩১ জুলাই পর্যন্ত মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ হবে। যার পরের দিন অর্থাৎ ১ অগাস্ট থেকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হয়ে যাবে।

যদিও মেরিট লিস্টে ভর্তির পরও কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আসন ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্র তারপরও চলবে ভর্তির প্রক্রিয়া। যদিও ৩১ অগাস্টের মধ্যে ফাঁকা আসনগুলিতে ভর্তির কাজ শেষ করতে হবে বলেই কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন- দুর্ঘটনার কবলে পরপর ৩ টি ট্রেন, ২ টি এক্সপ্রেস ও একটি মালগাড়ি লাইনচ্যুত, মৃত্যুমিছিল

প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতি মেনে এই রাজ্যেও চার বছরের স্নাতক পাঠক্রমে ছাড়পত্র দিয়েছে শিক্ষা দফতর। চলতি শিক্ষাবর্ষ থেকেই নয়া ব্যবস্থা চালু হয়ে যাবে। যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবার থেকে গ্র্যাজুয়েশন হবে ৪ বছরের। পাস কোর্স হবে ৩ বছরের। আমরা না করলে আমাদের ছাত্ররা পিছিয়ে পড়বে। যারা চার বছরের অনার্স করবে, মাস্টার্স করবে ১ বছরের।

কেন্দ্রীয় অনলাইন সাইটে ভর্তি এবারও না হওয়ার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কেন্দ্রীয় অনলাইনের পোর্টাল ঠিকমতো তৈরি করে কাজ চালু করতে এখনও মাস পাঁচ-ছয়েক সময় লাগবে। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বোর্ডের দ্বাদশ স্তরের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় অনলাইন পোর্টালে ভর্তির প্রক্রিয়া চালানো হলে সেক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় ত্রুটি থাকার আশঙ্কা উপাচার্যদের, এমনটাই জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
BJP Workers Attacked: ৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget