এক্সপ্লোর

WB Corona : একলাফে প্রায় দ্বিগুণ ! সাড়ে সাতশো পার রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ

Omicron Fear : দেশজুড়ে ওমিক্রন আতঙ্ক। তারমাঝেই রাজ্যে বাড়ছে পজিটিভিটি রেট। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, যা ২.৩৫ শতাংশ।

কলকাতা : একদিকে ওমিক্রন (Omicron) আতঙ্ক, অন্যদিকে উৎসবের মরসুমে কোভিড নিয়মনীতিকে (Covid Regulations) তোয়াক্কা না করা। দুইয়ে মিলে উদ্বেগে আবহ। সিঁদুরে মেঘ দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তার ওপর চিন্তার ভাঁজ যেন কিছুটা বাড়ল। সোমবারের থেকে একলাফে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে রাজ্যের দৈনিক করোনা (Corona) সংক্রমণ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের (২৮ ডিসেম্বর) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৭ জনের। প্রসঙ্গত, গতকাল অর্থাৎ সোমবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯। মৃত্যু হয়েছিল ১০ জনের।

এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, সবথেকে বেশি চিন্তা সেই কলকাতা নিয়েই। গত ২৪ ঘণ্টায় তিলোত্তমা নতুন করে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৮২ জন। মৃত্যু হয়েছে ২ জনের। যার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। যেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১০২। মৃত্যু ২ জনের। হাওড়াতে ৫৮ জন, হুগলিতে ৪১ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ৩৮ জন গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন।

চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেটও। এই মুহূর্তে যা ২,৩৫ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে  ৩২ হাজার ১৬ টি। যার মধ্যে ৭৫২ জন পজিটিভ হওয়ায় পজিটিভিটি রেট ২.৩৫ শতাংশ। গতকালের বুলেটিন অনুযায়ী যা ছিল ২.৫২ শতাংশ। তবে সোমবারের প্রকাশিত রিপোর্টে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯ জন। তবে তার আগের ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছিল ১৭ হাজার ৪০৪টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা সারিয়ে সুস্থ হয়েছেন ৭২১ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, যার ফলে ২৪ জন বেড়ে রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ৭ হাজার ৪৫৭ জনে। যার মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬ হাজার ৬৬৫ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৩৯। আর সেফ হাউসগুলিতে রয়েছেন ১৫৩ জন।

আরও পড়ুন- "সম্ভবত চলতি সপ্তাহেই করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত দেখবে ভারত", ওমিক্রন নিয়ে নতুন রিপোর্ট

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget