এক্সপ্লোর

Omicron : "সম্ভবত চলতি সপ্তাহেই করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত দেখবে ভারত", ওমিক্রন নিয়ে নতুন রিপোর্ট

Covid-19 : এর আগে মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ শিখরে পৌঁছবে বলে আগাম জানিয়েছিল দ্য কেমব্রিজ ইন্ডিয়া ট্র্যাকার। এমনকী অগাস্টে পূর্বাভাস দেয় যে, বিশাল পরিমাণে টিকাকরণ না হলে ধীরে ধীরে কমবে সংক্রমণ...

নয়া দিল্লি : কয়েক দিনের মধ্যেই করোনার বাড়বাড়ন্ত দেখতে পারে ভারত। জনবহুল ভারতে মারাত্মক সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট তীব্র কিন্তু স্বল্পস্থায়ী ভাইরাস তরঙ্গে পরিণত হতে পারে। সম্প্রতি এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে একটি রিপোর্টে। 

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের Judge Business School-এর অধ্যাপক পল কাট্টুমান কোভিড-১৯ ইন্ডিয়ান ট্র্যাকার অনুসরণ করে বলেছেন, "দৈনিক সংক্রমণে কার্যত 'বিস্ফোরণ' হতে পারে ভারতে। তবে, এই তীব্রতা দেখা যাবে খুবই অল্প সময়ের জন্য।" এক ইমেলে তিনি লিখেছেন, কয়েক দিনের মধ্যেই নতুন সংক্রমণ বাড়বে, সম্ভবত এই সপ্তাহেই। তবে, দৈনিক সংক্রমণ কত দেখা যাবে তা আগাম জানানো কঠিন। 

এর আগে মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ শিখরে পৌঁছবে বলে আগাম জানিয়েছিল দ্য কেমব্রিজ ইন্ডিয়া ট্র্যাকার। এমনকী অগাস্টে পূর্বাভাস দেয় যে, বিশাল পরিমাণে টিকাকরণ না হলে ধীরে ধীরে কমবে সংক্রমণ। যে তথ্য কার্যত মিলে গিয়েছিল। অক্টোবরে ভারত ১ বিলিয়ন টিকাকরণের লক্ষ্যমাত্রা ছাপিয়ে যায়। এর সাথে সাথে কমতে থাকে দৈনিক সংক্রমণও।

আরও পড়ুন ; জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আরও দু’টি ভ্যাকসিন, একটি ওষুধে ছাড়পত্র কেন্দ্রের

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৫৩১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯৩ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১৫।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৯৯ হাজার ৬৯১ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে।  

এদিকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আরও দু’টি ভ্যাকসিন ও একটি ওষুধে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্য ট্যুইট করে জানিয়েছেন, ‘অভিনন্দন ভারত। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করার জন্য সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একদিনে তিনটি অনুমোদন দিয়েছে। কোরবিভ্যাক্স ভ্যাকসিন, কোভাভ্যাক্স ভ্যাকসিন এবং অ্যান্টি ভাইরাল ওষুধ মলনিউপিরাভির ব্যবহারের অনুমোদন দেওয়া হল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget