এক্সপ্লোর

WB Corona Cases: দৈনিক সংক্রমণে রেকর্ড রাজ্যে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ হাজারের বেশি

West bengal coronavirus updates : প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে যা হয়নি, তা হল তৃতীয় ঢেউয়ের ধাক্কায়

কলকাতা : বাংলায় করোনার দৈনিক সংক্রমণের রেকর্ড। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে (First and Second Wave) যা হয়নি, তা হল তৃতীয় ঢেউয়ের (Third Wave) ধাক্কায়। দৈনিক সংক্রমণ পৌঁছে গেল ২৪ হাজার ২৮৭-এ। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। 

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন। একদিনে এই হারে সংক্রমণ প্রথম বা দ্বিতীয় ঢেউয়েও দেখা যায়নি। প্রথম ঢেউয়ের সময়, ২২ অক্টোবর ৪ হাজার ১৫৭ ছিল সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এখনও পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ছিল ২০ হাজার ৮৪৬। গত বছরের ১৪ মে, দ্বিতীয় ঢেউয়ের সময় ২০ হাজার পেরোয় দৈনিক সংক্রমণ। এবার সেই রেকর্ডই ভেঙে, মাত্র চার দিনেই বাড়ল সংক্রমণ। রাজ্যে সংক্রমণের হার ৩৩.৮৯-এ পৌঁছে গেছে। অর্থাৎ রাজ্যে প্রতি তিনজনের পরীক্ষায় একজনের ধরা পড়েছে সংক্রমণ।

আরও পড়ুন ; করোনা আবহে বাড়ি বসে হোয়াটসঅ্যাপেই জানানো যাবে অভিযোগ, উদ্যোগ কলকাতা পুলিশের

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, নতুন করে ২৪ হাজার ২৮৭ জন সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭,৫৫,০৪৬। গতকাল সংক্রমিতের সংখ্যা ছিল ১৮ হাজার ৮০২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ১৯। এনিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৯০১। 

উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে কলকাতায় সংক্রমণের হার পৌঁছছে ৪১.৯৩-এ। লাফিয়ে লাফিয়ে দেশে করোনার সংক্রমণ ছড়াচ্ছে। তারই মধ্যে দেশের নানা প্রান্তে চলছে খেলা-মেলা-সমাবেশ। এই আবহেই রবিবার দেশে দৈনিক সংক্রমণ পেরিয়ে যায় দেড় লক্ষের গণ্ডী। পৌঁছে গেল ১ লক্ষ ৬০ হাজারের দোরগোড়ায়। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও! গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৭ জনের। একইভাবে করোনার দাপট বাড়ছে পশ্চিমবঙ্গেও। উদ্বেগ বাড়িয়ে দিয়েছে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান! গত ২ দিনের তুলনায় রাজ্যে দৈনিক সংক্রমণ আরও বেড়েছে।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৭৮ হাজার ১১১। গতকালের তুলনায় ১৬ হাজার ৫৬ জন বেশি। গতকাল রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৬২ হাজার ৫৫ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে ডিসচার্জ হয়েছেন ৮ হাজার ২১৩ জন। এনিয়ে মোট ডিসচার্জের সংখ্যা ১৬,৫৭,০৩৪। সুস্থতার হার ৯৪.৪২ শতাংশ।

সেরা শিরোনাম

West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget