এক্সপ্লোর

Kolkata Police: করোনা আবহে বাড়ি বসে হোয়াটসঅ্যাপেই জানানো যাবে অভিযোগ, উদ্যোগ কলকাতা পুলিশের

Kolkata Police: এবার থেকে অভিযোগ জানাতে যেতে হবে না থানায়। হোয়াটসঅ্যাপ নম্বরেই জানানো যাবে অভিযোগ। প্রয়োজনে করা যাবে অডিও মেসেজ, ভিডিও কল। করোনাকালে কলকাতা পুলিশের নতুন উদ্যোগ।

পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, কলকাতা: ২০২২-এর শুরুতেই বিশ হাজারের দোরগোড়ায় রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ। মারাত্মক এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ। অভিযোগ জানাতে এবার থেকে আর যেতে হবে না থানায়। কলকাতা পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরেই জানানো যাবে অভিযোগ।

বড়দিন, বর্ষবরণের পর গঙ্গাসাগর মেলা, নিজেদের সংক্রমিত হওয়ার ভয়কে তুচ্ছ করে পেশা আর দায়িত্বের টানে পথে নামা। ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে একের পর এক ভিড় নিয়ন্ত্রণ। 
উদাসীনদের সামাল দিতে বেসামাল। কলকাতার থানাগুলিতে পরপর আক্রান্ত হচ্ছেন পুলিশকর্মী থেকে অফিসাররা। শনিবার পর্যন্ত সেই সংখ্যাটা সাড়ে তিনশোর গণ্ডি ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে, থানায় সাধারণ মানুষের যাতায়াত কমাতে হোয়াটস্যাপে অভিযোগ জানানোর পরিষেবা চালু করল লালবাজার। ইতিমধ্যেই কলকাতার থানাগুলিতে পৌঁছে গিয়েছে সেই নির্দেশিকা। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৮১০০৭৯৬৪৫৪। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে লিখিতভাবেই নয়, ভয়েস মেসেজ, এমনকী ভিডিও কলের মাধ্যমেও কর্তব্যরত অফিসারের সঙ্গে কথা বলতে পারবেন অভিযোগকারী। লালবাজারের তরফে ইতিমধ্যেই প্রত্যেক থানার কাছে মোবাইল ফোন পাঠানো হয়েছে। মোবাইল ফোনটি থাকবে ডিউটি অফিসারের কাছে।

ভবানীপুর থানায় সংক্রমিত পুলিশকর্মীর সংখ্যাটা ৩০। থানার বাইরে পুলিশের তরফে পোস্টার টাঙানো হয়েছে। শেয়ার করা হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর। আজ শেক্সপিয়র সরণি থানার সামনে পুলিশকে প্রচার করতে দেখা যায়।

করোনা সংক্রমণ যখন ক্রমশ বাড়ছে, সেই পরিস্থিতিতে কলকাতা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা।

ভয়ঙ্কর সংক্রমণের অভিঘাত কম সামলাতে হয়নি কলকাতা পুলিশকে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে একের পর এক মৃত্যু হয়েছে সহকর্মীর। অনেকেই বলছেন, এবারও নিজেরা সংক্রমিত হলেও, গণ-সুরক্ষাই যে তাঁদের মূল লক্ষ্য, ফের প্রমাণ করলেন পুলিশকর্মীরা। 

দেশের আরও কয়েকটি রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ বাড়ছে। কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে থানায় সাধারণ মানুষের উপস্থিতি কমানোর উদ্যোগ নিল কলকাতা পুলিশ। আশা করা যায়, এর সুফল পাওয়া যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget