এক্সপ্লোর

WB Corona Cases: রাজ্যে দৈনিক মৃত্যু ৩০-এর ওপরেই, উদ্বেগ বাড়িয়ে সংক্রমিত ৩৮০৫ জন

West Bengal Coronavirus Updates: রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৮০৫ জন। শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে মৃত ৯ জন।

কলকাতা:  রাজ্যে দৈনিক মৃত্যু ফের তিরিশ পার। একদিনে মৃত ৩৪ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৮০৫ জন। শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে মৃত ৯ জন। কলকাতায় একদিনে মৃত ৮ জন, আক্রান্ত ৪৮১ জন। 

রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৮৬ হাজার ৬৬৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৭৬৭। মোট করোনা মুক্তের সংখ্যা ১৯ লক্ষ ২০ হাজার ৪২৩। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৫১৫। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৫ হাজার ৭২৯। 

অন্যদিকে, দেশে করোনায় দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল দৈনিক মৃত্যু।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ২০৯ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৮৬ হাজার ৩৮৪।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬২৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৩। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬ লক্ষ ২২ হাজার ৭০৯। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯২ হাজার ৩২৭ জনের। দৈনিক পজিটিভিটি রেট কমে হল ১৫ দশমিক ৮৮ শতাংশ।  

এদিকে, ওমিক্রনের উপ প্রজাতি হানার মাঝেই এবার মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (MERS)-এর একটি প্রজাতির আর্বিভাব হল চিনে। যে রূপের নাম ‘নিওকোভ’ (NeoCov)। চিনা বিজ্ঞানীদের দাবি, এই প্রজাতির মারণক্ষমতাও তুলনামূলক ভাবে বেশি। চিনের বিজ্ঞানীরা NeoCoV সম্পর্কে সতর্কতা জারি করেছেন ইতিমধ্যেই। 

২০১২ এবং ২০১৫ সালে প্রথম এই প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছিল। দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের দেহে এর খোঁজ মেলে। বৃহস্পতিবারই রাশিয়ার ‘ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়ো-টেকনোলজি’-তে এ বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। গবেষণায় আবিষ্কার করা হয়েছে যে NeoCoV এর নিকটাত্মীয় হল করোনা। বাদুড়ের দেহে যেমন অ্যাঞ্জিওটেনসিন-কনভার্টিং এনজাইম 2 (ACE2) ব্যবহার করে এটি প্রবেশ করে। তেমনই মানবদেহে ACE2 ব্যবহার করে প্রবেশ করতে পারে এই ভাইরাস। রাশিয়ান ওয়েবসাইট স্পুটনিকের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, প্রতি তিন সংক্রমিতের এক জনের মৃত্যু হতে পারে ‘নিওকোভ’- এ। উহানের একটি ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget