এক্সপ্লোর

West Bengal Covid Restriction : ভয়াবহ ! আজও বাদুড়ঝোলা ভিড়, ঠাসা ট্রেন থেকে পড়ে আহত যাত্রী

Corona Situation : ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে এক যাত্রী আহত হয়েছেন বলে অভিযোগ।মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে ডানকুনি ও বেলানগর স্টেশনের মাঝামাঝি হাজরাপাড়া ক্রসিংয়ে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : রাজ্য জুড়ে ফের চালু  কড়া বিধিনিষেধ (Corona Restriction ) ! কিন্তু দ্বিতীয় দিনেও ট্রেনে (Train Service)  বাদুড়ঝোলা ভিড়ের ছবি বদলায়নি। আজ সকালে বালিগঞ্জ স্টেশনে দেখা যায়, প্রতিটি কামরায় উপচে পড়া ভিড়। দূরত্ববিধি শিকেয় উঠেছে।  অনেক যাত্রীর মুখেই মাস্ক নেই। স্টেশনে কোভিড বিধি মানার জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে বটে, কিন্তু তা মেনে চলার বিশেষ লক্ষণ নেই। বালিগঞ্জ স্টেশনে ভিড় রীতিমতো চমকে ওঠার মতো। কোভিডের তোয়াক্কা না  করেই ঝুঁকির যাত্রা করছেন যাত্রীরা। 


West Bengal Covid Restriction : ভয়াবহ ! আজও বাদুড়ঝোলা ভিড়, ঠাসা ট্রেন থেকে পড়ে আহত যাত্রী

উসেইন বোল্টের গতিতে রাজ্যে ছড়াচ্ছে করোনা সংক্রমণ! এই পরিস্থিতিতে সোমবার থেকে বঙ্গজুড়ে ফের চালু হয়েছে কড়া বিধিনিষেধ! রাজ্য সরকার নির্দেশে বলেছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। অথচ মঙ্গলবারও এই ছবিই ধরা পড়ল!ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে এক যাত্রী আহত হয়েছেন বলে অভিযোগ।মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে ডানকুনি ও বেলানগর স্টেশনের মাঝামাঝি হাজরাপাড়া ক্রসিংয়ে। সূত্রের খবর, চন্দন প্রচণ্ড নামে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা চন্দন প্রচণ্ড তাঁর স্ত্রী ও আত্মীয়দের সঙ্গে কলকাতায় আসছিলেন। আত্মীয়দের দাবি, ভিড়ের কারণে তিনি কোনওভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া জেনারেল হাসপাতালে। পরে তাঁকে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়।  

রবিবার রাজ্য সরকারের তরফে নির্দেশে বলা হয়েছিল,  সোমবার থেকে সন্ধে ৭টার পর আর লোকাল ট্রেন চলবে না।  কিন্তু, সোমবার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। বাড়ি ফেরার আশায় স্টেশনে স্টেশনে উপচে পড়ে ভিড়। এই পরিস্থিতিতে, প্রথম দিনেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়  রাজ্য সরকার। পাল্টাল লোকাল ট্রেন চালানোর সময়সীমা সন্ধে ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নের তরফে জানানো হয়, সোমবার থেকেই সন্ধে ৭টার পরিবর্তে রাত ১০টায় হাওড়া-শিয়ালদার মতো প্রান্তিক স্টেশনগুলি থেকে ছাড়বে শেষ লোকাল ট্রেন।

 

সেরা শিরোনাম

Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
Mamata Banerjee:
"আমরা ছাড়ব না, ওরা বাংলা লুঠ করেছে", দিল্লি থেকে বিজেপিকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়, "উনি যা ইচ্ছা বলুন", পাল্টা বিজেপি
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget