এক্সপ্লোর

Dakshin Dinajpur News : ধর্ষণ করে খুনের অভিযোগ, রাস্তা অবরোধ বিজেপির, তুলকালাম কুমারগঞ্জে

BJP-TMC : প্রকৃত দোষীদের আড়াল করতেই মৃতার ভাইকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি বিজেপির। মৃতদেহ নিয়ে গেরুয়া শিবির রাজনীতি করছে বলে পাল্টা তৃণমূলের।

সুদীপ চক্রবর্তী, কুমারগঞ্জ : মহিলার দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) কুমারগঞ্জ (Kumargung)। ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে তুলকালাম বাঁধে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি (BJP)। প্রায় ২ ঘণ্টা ধরে চলে রাস্তা অবরোধ। বৃহস্পতিবার রাতে রাস্তার ধারে ঝোপ থেকে উদ্ধার হয় মহিলার মৃতদেহ।

শুরু রাজনৈতিক তরজা

প্রসঙ্গত, মৃত মহিলার সৎ ভাইকে গ্রেফতারির প্রতিবাদে পথ অবরোধ শুরু হয়। পুলিশের বিরুদ্ধে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ বিজেপির (BJP)। পাল্টা মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি বলে দাবি করে তৃণমূল (TMC)।

ধৃত ছেলেটির 'বুদ্ধি-সুদ্ধি' কম, ঠিকমতো হিসেব করতে পারে না বলেই দাবি বিজেপির। সে সম্পত্তি হাতানোর জন্য খুন করতে পারে না বলে অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ গেরুয়া শিবিরের। গোটা ঘটনা প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। চলছে তদন্ত।

সুকান্ত মজুমদারের বক্তব্য

মৃত মহিলার সৎ ভাইকে না ছাড়া পর্যন্ত অবরোধ চালানো হবে বলেই পথে নামে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, 'কোনও রকম তদন্ত ছাড়া বিষয়টিকে ধামাচাপা দিতে পুলিশ গ্রেফতার করেছে। প্রকৃত দোষীদের আড়াল করতেই মৃতার ভাইকে গ্রেফতার করা হয়েছে।'

বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, পুলিশ জোর করে ধৃতকে খুনের কথা স্বীকার করতে চাপ দিচ্ছে। কিন্তু গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় ধৃত মৃতার সৎ ভাই বারবার জানিয়েছে সে নির্দোষ।

প্রসঙ্গত, কুমারগঞ্জের প্রেক্ষিতে রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে বালুরঘাটের সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তাঁর কর্মসূচি বাতিল করে তিনি দক্ষিণ দিনাজপুরে ফেরেন।

যদিও পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ রুজু করা হয়নি। যদিও তুঙ্গে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন- মালদা বিস্ফোরণকাণ্ডে মুখ্যসচিবকে দিল্লি তলব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
"ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget