এক্সপ্লোর

West Bengal Weather : আর কয়েক ঘণ্টাতেই কলকাতায় বড় দুর্যোগ? ঘূর্ণিঝড়ের মুখে পশ্চিমবঙ্গ? বড় সতর্কতা জারি

পুজোর আগে কি বড়সড় ঘূর্ণিঝড়ের মুখে পড়বে রাজ্য? আপডেট দিলেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। 


কলকাতা : ফের রাজ্যের আকাশে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। মঙ্গলবার সকাল থেকে তুমুল বৃষ্টি। দমকা হাওয়ার দাপটও শহর জুড়ে। পুজোর আগে কি বড়সড় ঘূর্ণিঝড়ের মুখে পড়বে রাজ্য? আপডেট দিলেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। 

উত্তর আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপের শক্তি আরও বেড়েছে। আপাতত সেটির অবস্থান কলকাতার দক্ষিণপশ্চিমে ৬৫০ কিমি দূরে। বিশাখাপত্তনম থেকে ৩০০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপটি।  বঙ্গোপসাগরের ওপরই আরও ১২ থেকে ১৬ ঘণ্টার মধ্যেই 
তা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। আপাতত সিস্টেমটির অভিমুখ উত্তর অন্ধ্রপ্রদেশ। সমুদ্র থেকে আরও শক্তি সঞ্চয় করে এই সিস্টেমটিই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই। যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয়, তবে তার ল্যান্ডফল হতে পারে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার গোপালপুরের মাঝে। তাহলে কি এবার পুজোর আগে ঘূর্ণিঝড়ের মুখে পড়তে হবে না এই রাজ্যকে ?  কী বলছেন আবহাওয়া বিশেষজ্ঞ ? 

এর জেরে মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। এদিন থেকেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলোতে কাল থেকে হতে পারে ভারী বৃষ্টি। মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৪৫ - ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইবে হাওয়া। সেই সঙ্গে বুধবারের পর থেকে সারা উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগ প্রবল হবে। পাহা়ড়ি এলাকায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তাই উত্তরবঙ্গের মানুষ ও পর্যটকদের বিশেষ সতর্ক থাকতে হবে। পাহাড়ি রাস্তায় ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।                   

বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রাম জেলাতে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে  দফায় দফায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ফলে মৎস্যজীবী ও সমুদ্রনির্ভর কাজের সঙ্গে যুক্ত মানুষদের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Advertisement

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget