এক্সপ্লোর

Dengue Case: উৎসবের রেশ কাটতেই বঙ্গে ডেঙ্গির দাপট, শঙ্কা বাড়াচ্ছে পশ্চিমের জেলাগুলি

West Dengue Case: সর্বাধিক ডেঙ্গি আক্রান্ত মুর্শিদাবাদে। আক্রান্তর সংখ্যা ৪ হাজার ৩২১ জন। ২ নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা।

কলকাতা: পুজো মিটতেই ডেঙ্গির দাপট (Dengue Case) মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ৩০ অক্টোবর পর্যন্ত এখনও রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৩ জন। ২৩ জেলার মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে মুর্শিদাবাদ। 

বঙ্গে ডেঙ্গির দাপট: সর্বাধিক ডেঙ্গি আক্রান্ত মুর্শিদাবাদে। আক্রান্তর সংখ্যা ৪ হাজার ৩২১ জন। ২ নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্তর সংখ্যা ১ হাজার ৯৬৩ জন। ডেঙ্গি আক্রান্তর বিচারে ৩ নম্বরে রয়েছে মালদা, আক্রান্তর সংখ্যা ১ হাজার ৯০৪ জন। তালিকার ৭ নম্বরে কলকাতা, এখানে আক্রান্ত ৮৩১ জন। গতবারের তুলনায় আক্রান্তর সংখ্যা কম হলেও, চিন্তা বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার পরিসংখ্যান। ২ জেলাতেই চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ১ হাজার ১০০-র বেশি। এই হারে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় এর আগে ডেঙ্গি সংক্রমণ বাড়েনি। 

গত বছর রাজ্যে ১২ বছরের রেকর্ড ভেঙে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭ হাজার। এই বছরও কি পরিস্থিতি সেই দিকেই যাবে? চিন্তায় স্বাস্থ্য দফতর। যদিও গত বছরের তুলনায় এবার রাজ্যে আক্রান্তের সংখ্যা কম। তবে শঙ্কা এখনও কিছু কম নেই। এমন কয়েকটি জায়গায় সংক্রমণ বেড়েছে, যেখানে আগে এই হারে ডেঙ্গির প্রকোপ বাড়েনি।                                                

বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের পরিসংখ্যান। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত শনিবার রাজারহাট গোপালপুর এলাকার বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত ৭০ বছরের এক মহিলার মৃত্যু হয়। গত ৭ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত ১১ বছরের এক বালকের মৃত্যু হয় বাগুইআটিতে। শিশুরোগ বিশেষজ্ঞ  নীলাঞ্জন ঘোষ বলেন, "জ্বর যাঁদের হচ্ছে দেখে নিতে হবে ডেঙ্গি আছে কিনা। অন্যান্য বছরের তুলনায় কম হলেও হচ্ছে কিছুটা। জ্বর হলে রক্ত পরীক্ষা করা দেখতে হবে। প্রচুর পরিমাণে জল পান করতে হবে, ORS খেতে হবে।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Dhroher Alo Attack: হুমকি, মারধর থেকে গাড়ি ভাঙচুর, দ্রোহের আলো’ কর্মসূচির পর হামলার অভিযোগ

 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget