এক্সপ্লোর

WB Dengue: বর্ষায় ঊর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ, হেল্প লাইন নম্বর চালু পুরসভার

Dengue Case: ক্ষণিকের বৃষ্টিতে অনেক জায়গায় জল জমে যাচ্ছে। সেই জমা জলেই জন্মাচ্ছে মশার লার্ভা। কলকাতা পুরসভার প্রচার, সতর্কতা অভিযানের পরেও এখনও অনেকে জমা জল নিয়ে উদাসীন।

কলকাতা: বৃষ্টি খামখেয়ালিপনায় বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ। আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। কোথাও জমা জল দেখলেই পুরসভার হেল্পলাইনে জানানোর বার্তা দিলেন ডেপুটি মেয়র। নাম পরিচয় গোপন রেখে হেল্প লাইনে তথ্য জানাতে পারবেন যে কোনও শহরবাসী। 

নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা: ক্ষণিকের বৃষ্টিতে অনেক জায়গায় জল জমে যাচ্ছে। সেই জমা জলেই জন্মাচ্ছে মশার লার্ভা। কলকাতা পুরসভার প্রচার, সতর্কতা অভিযানের পরেও এখনও অনেকে জমা জল নিয়ে উদাসীন। এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগী হল পুরসভা। প্রতিবেশীর বাড়িতে জমা জল বা আবর্জনা দেখলে যে কেউ জানাতে পারবেন পুরসভার হেল্পলাইন নম্বরে। নাম-পরিচয় গোপন রেখেই তথ্য জানানো যাবে। পুরসভায় খবর দিতে ফোন করতে হবে 2286-1212, 1313, 1414 নম্বরে। পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, জুলাইয়ের ২০ তারিখ পর্যন্ত ১৮৯ টা ছিল গতবছর আর এবারে ১৩৪ টা কেস আছে। মূলত দক্ষিণ কলকাতায় হচ্ছে ওখানে ফাঁকা জমি বেশি পুকুর ফাঁকা জমি বেশি। সাধারণ মানুষের সচেতনতা ছাড়া ডেঙ্গি প্রতিরোধ হয় না। মানুষ নিজের বাড়ি পরিষ্কার রাখেন কিন্তু পাশের বাড়িতে দেখছেন জল জমা রয়েছে যিনি পরিষ্কার রাখছেন তার পক্ষ এটা বিপজ্জনক।

জুলাইয়ের শুরু দিকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম থাকলেও মাস শেষ হতে হতে আক্রান্তের গ্রাফও ঊর্ধ্বমুখী। শহরের আবাসন গুলিতে আক্রান্তের সংখ্যা বেশি। তাই আবাসনগুলিতে নোটিস পাঠাচ্ছে পুরসভা। ডেপুটি মেয়র জানান, "সাধারণ বাড়ির থেকে হাইরাইজে বেশি ডেঙ্গি আক্রান্ত পাওয়া গিয়েছে। আপনারা কো-অপারেট করুন আপনারা নজরে রাখুন। হেলথ ডিপার্টমেন্টের কর্মীদের বাড়িতে এলাও করুন। অনেক অভিযোগ আসছে একটা বাড়ির পাশে একটা পুকুর আছে , ফাঁকা জমি আছে আশপাশের মানুষ সেখানে জঞ্জাল ফেলেন । সব বাড়িতে নোটিস দিতে বলেছি। নোটিস কেস করার জন্য নয় আওয়ার্নেস করার জন্য।''

কলকাতার পাশপাশি জেলাতেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। শনিবার পর্যন্ত পুরুলিয়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৮ জন। এরমধ্যে শুধু বলরামপুর ব্লকেই আক্রান্ত ৭ জন। আক্রান্তদের মধ্যে ১ জন দেবেন মাহাতো মেডিক্য়াল কলেজে ভর্তি। শনিবার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। স্বাস্থ্য সচিব এবং জনস্বাস্থ্য বিভাগের বিশেষ সচিবের নেতৃত্বে শুক্রবার স্বাস্থ্যভবনে ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন হাসপাতালে কি কি পদক্ষেপ করা দরকার তা নিয়ে একটি পর্যালোচনা বৈঠক হয়। স্বাস্থ্যভবনের পরে ডেঙ্গি রুখতে উদ্যোগী পুরসভাও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bankura Hospital: 'রোগীরা কি জঙ্গলে থাকবে?' হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপ নিয়ে সুপারকে ধমক সাংসদের

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
Mamata Banerjee : নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
Nandigram Congress Candidate Arrest : ঠিক কী কী অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী? রাত অবধি কোথায় রাখা হয় তাঁকে?
ঠিক কী কী অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী? রাত অবধি কোথায় রাখা হয় তাঁকে?
Mamata Banerjee: সর্বহারা মমতা বন্দ্যোপাধ্যায় ! রাজ্যপাট থেকে প্রতীক, কী কী হারালেন তিনি ?
সর্বহারা মমতা বন্দ্যোপাধ্যায় ! রাজ্যপাট থেকে প্রতীক, কী কী হারালেন তিনি ?

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget