এক্সপ্লোর

Bankura Hospital: 'রোগীরা কি জঙ্গলে থাকবে?' হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপ নিয়ে সুপারকে ধমক সাংসদের

West Bengal News: শহিদ সমাবেশ থেকে ফেরার সময় আহত হওয়া এক দলীয় কর্মীকে দেখতে, রবিবার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান বাঁকুড়ার তৃণমূল সাংসদ।

তুহিন অধিকারী, বাঁকুড়া: হাসপাতালের (Bankura Hospital) সামনের অংশ ঝাঁ চকচকে। পিছনে আড়ালে জমছে আবর্জনার স্তূপ। হাসপাতাল পরিদর্শনে গিয়ে এসব দেখে সুপারকে ধমক দিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। ধমক খেয়ে ঘটনার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থার ঘাড়ে দায় ঠেলে মোটা টাকা জরিমানা করার কথা বললেন, সুপার। দায়িত্বপ্রাপ্ত সংস্থা অজুহাত খাড়া করল বৃষ্টির।

সুপারকে ধমক সাংসদের: হাসপাতালের সামনের অংশ ঝাঁ চকচকে। পিছনে জমছে আবর্জনার স্তূপ। ব্যবহৃত সিরিঞ্জ থেকে গ্লাভস, পড়ে রয়েছে স্যালাইনের সুচ সহ বিভিন্ন মেডিক্যাল বর্জ্য। হাসপাতাল পরিদর্শনে গিয়ে, এসব দেখে চোখ কপালে উঠল শাসক-সাংসদ অরূপ চক্রবর্তীর। ধমক দিলেন হাসপাতালের সুপারকে। তিনি বলেন, "কবে স্টাফের সমস্যা মিটবে, রোগীরা কি জঙ্গলে থাকবে? সাপ বেরোবে, পরিষ্কার করবে। বলেন না কেন? বিলগুলো আটকান না কেন? সই করেন কেন? এগুলো কিন্তু ঠিক না। এগুলো যদি আমাকে বলতে হয় সিএমকে- আপনার পক্ষে ক্ষতিকারক হবে। এগুলো কবে করাবেন পরিষ্কার? এত পাত্তা দেন কেন গ্লোবাল গ্রুপকে? এগুলো আপনাদের বিরুদ্ধেই যাবে, গ্লোবালের বিরুদ্ধে যাবে না।''

শহিদ সমাবেশ থেকে ফেরার সময় আহত হওয়া এক দলীয় কর্মীকে দেখতে, রবিবার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান বাঁকুড়ার তৃণমূল সাংসদ। আহত কর্মীর চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নিয়ে ঘুরে দেখেন হাসপাতাল চত্বর। হাসপাতালের সামনের দিক ঝাঁ চকচকে হলেও পিছনে আবর্জনার স্তূপ দেখে ক্ষুব্ধ হন। সাংসদের ধমক খেয়ে ঘটনার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থার ঘাড়ে দায় ঠেলে মোটা টাকা জরিমানা করার কথা বলেন, হাসপাতালের সুপার। সাফাইয়ের কাজের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার সাফাই, বর্ষার জন্য হাসপাতালের পিছনের দিকটা ঠিক মতো পরিষ্কার করা যায়নি। ঘটনার জন্য সুপারকে ধমক দেওয়ার পাশাপাশি সাত দিনের মধ্যে হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন করার নির্দেশ দেন সাংসদ। সাত দিনের মধ্যে না হলে রাজ্য সরকারকে রিপোর্ট দেবেন বলে হুঁশিয়ারি দেন।                                                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Ashok Dinda: 'যতদিন পদ আছে আমিই লাঠি ঘোরাব, এটা চলবে না' কড়া বার্তা অশোক দিন্দার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget