এক্সপ্লোর

Manik Bhattacharya : গা ঢাকা দেওয়ার আশঙ্কা, মানিকপুত্রর নামে লুকআউট নোটিস ED র

মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিকের নামে সার্কুলার। পাঠানো হল এয়ারপোর্ট অথরিটি ও অভিবাসন দফতরের কাছে।

প্রকাশ সিনহা, কলকাতা : SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( SSC Recruitment Scam ) এই প্রথম লুকআউট নোটিস সার্কুলার জারি করল ইডি ( ED )। প্রাথমিক শিক্ষা পর্ষদের  ( Primary Board Of Education ) প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর ( Manik Bhattacharya ) ছেলে সৌভিক ভট্টাচার্যর নামে সার্কুলার জারি হয়েছে।

ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ও অভিবাসন দফতরের কাছে সৌভিকের ছবি, পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও নিয়োগ দুর্নীতি মামলায় মানিক-পুত্রের ( Souvik Bhattacharya ) বিরুদ্ধে কী অভিযোগ, সেই সমস্ত তথ্য পাঠানো হয়েছে। গত ৭ ডিসেম্বর, আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতে মানিক ভট্টাচার্যর পাশাপাশি, তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য, ছেলে সৌভিক ভট্টাচার্য এবং মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের নাম ছিল। 

এর আগে সৌভিক ভট্টাচার্যর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। ২২ ফেব্রুয়ারি সৌভিকের জামিন আবেদনের শুনানি রয়েছে। ইডি সূত্রে খবর, তার আগে মানিক-পুত্রের গা ঢাকা দেওয়ার আশঙ্কাতেই লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। এর আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করে সিবিআই ( CBI )। 

অন্যদিকে, গতকাল আদালতে ইডি দাবি করে, পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) পাশাপাশি, মানিক ভট্টাচার্যকেও টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষ। ইডি সূত্রে দাবি, জেরায় কুন্তল জানিয়েছেন, মানিকের কাছে কোটি কোটি টাকা গিয়েছে। এই টাকা পাঠানো হত ৩ জন হ্যান্ডলারের মাধ্যমে। গোপাল দলপতি এদেরই একজন বলে ইডি-র জেরায় দাবি করেন কুন্তল ( Kuntal Ghosh ) । যদিও টাকা নেওয়ার কথা আগেই অস্বীকার করেন গোপাল দলপতি। এর প্রেক্ষিতে কুন্তল যাদের নাম করেছেন, তাঁদের বয়ান রেকর্ড করার কথা ভাবছে ইডি। পাশাপাশি, প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তলকেও জেরা করতে চায় তারা। 

গত ৮ ফেব্রুয়ারি, নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যর জামিনের বিরোধিতায় বিস্ফোরক দাবি করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি ছিল, বেসরকারি বিএড কলেজ, ডিএলএড কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ সংস্থাকে অনুমোদন ও NOC পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য। তৎকালীন শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে টাকার অঙ্কটা ছিল ৬-৮ লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য ২-৫ লক্ষ টাকা নিতেন। ইডি-র দাবি, পার্থর ক্ষেত্রে তাঁর ঠিক করা কোনও লোকের হাতে নগদ টাকা তুলে দেওয়া হত। কেন্দ্রীয় এজেন্সির দাবি, মানিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি সিডি-র একটিমাত্র ফোল্ডারে প্রায় ৪ হাজার চাকরিপ্রার্থীর নাম মিলেছে। এদের মধ্যে আড়াই হাজারেরও বেশি চাকরি পেয়েছেন। অথচ জেরায় মানিক দাবি করেন, তিনি এসবের কিছুই জানেন না। ইডি-র দাবি, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাতিল ও ফেল করা চাকরিপ্রার্থীদের পাস করাতে ১ লক্ষ ও নিয়োগ পাইয়ে দিতে ৫ লক্ষ টাকা নিতেন মানিক। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget