এক্সপ্লোর

Bratya Basu : ‘আন্দোলন করলেই সবাইকে চাকরি দিতে হবে, এটা হতে পারে না’ : ব্রাত্য বসু

Education Minister : চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর পাল্টা প্রশ্ন, ‘নেট পাস করে সবাই চাকরি পায় ? জয়েন্ট পাস করে সবাই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ পায় ?’

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : আন্দোলন করলেই চাকরি নয়, এবার বুঝিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন, ‘আন্দোলন করলেই সবাইকে চাকরি দিতে হবে, এটা হতে পারে না। আন্দোলনের সঙ্গে চাকরির সম্পর্ক কী ? চাকরি হবে যোগ্যতা, মেধার ভিত্তিতে’।

চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর পাল্টা প্রশ্ন, ‘নেট পাস করে সবাই চাকরি পায় ? জয়েন্ট পাস করে সবাই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ পায় ?’ পাশাপাশি ব্রাত্য বসুর সংযোজন, ‘আন্দোলন বা মামলা দিয়ে নিয়োগ ব্যাহত হলে নেগেটিভিটির জন্ম হয়। সরকারের কাজ করা মুশকিল হয়। এই বিভ্রান্তি দূর করতেই আদালতে গেছি। অতীতের ভুল শোধরাতে হবে, একদিকে সংশোধন, অন্যদিকে নতুন নিয়োগ’। সঙ্গে চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য, ‘অধিকাংশরা চাকরি পান বিরোধীরা চাইছেন না’।c

একাধিক দুর্নীতি শিক্ষক নিয়োগে

প্রাথমিক থেকে নবম-দ্বাদশ, সব শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে এসএসসি, প্রাইমারি টেটের একাধিক পদাধিকারী এই মুহূর্তে জেলে। গাঁধী মূর্তির পাদদেশ, মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচ সহ রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন চাকরি প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন তাঁদের ধর্না-অবস্থান। চাকরি না পাওয়া পর্যন্ত তাঁদের যে অবস্থান চলবে বলেই জানিয়ে রেখেছেন চাকরিপ্রার্থীরা। হাইকোর্টে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা চলছে। সবমিলিয়ে শিক্ষক নিয়োগ ঘিরে রাজ্যের পরিস্থিতি নিয়ে শাসকদলকে ক্রমাগত নিশানা শানাচ্ছে বিরোধীরা। এই অবস্থায় শিক্ষামন্ত্রীর কথায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

লালগোলায় ধুন্ধুমার

এদিকে,  টাকা দিয়েও চাকরি না পেয়ে লালগোলায় যুবক আত্মঘাতী বলে অভিযোগ উঠেছিল। প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে বহরমপুরে। মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ডিওয়াইএফআই কর্মীদের।

প্রসঙ্গত, জুন মাসে, শহিদ মিনার চত্বর থেকে, এভাবেই SSC চাকরিপ্রার্থীদের অবস্থান তুলে দিয়েছিল পুলিশ। সম্প্রতি সল্টলেকে, TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীদেরও, মাঝরাতে টেনে-হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। ক'দিন আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, নবান্ন যেতে চেয়ে পুলিশের বাধার মুখে পড়েন ২০০৯ সালের, দক্ষিণ ২৪ পরগনার, প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন- ‘প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি ও অসৎ আচরণের জন্য বিখ্যাত’, টেটের প্রশ্ন ভুল মামলায় ভর্ত্‍‍সনা হাইকোর্টের

সেরা শিরোনাম

Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget