এক্সপ্লোর

West Bengal Substitute Education Policy : কলেজের শিক্ষক পড়াবেন স্কুলে, স্কুলের পড়ুয়ারা যাবে কলেজে পাঠ নিতে, প্রস্তাব রাজ্য়ের বিকল্প শিক্ষানীতিতে

West Bengal News : সেমিনার থেকে কেরিয়ার কাউন্সেলিং। বিভিন্ন প্রজেক্ট থেকে স্পোকেন ইংলিশ কোর্স। শিক্ষার আদানপ্রদান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কলেজের শিক্ষক (College Proffesor) পড়াবেন স্কুলে। আর স্কুলের পড়ুয়ারা কলেজে যাবে পাঠ নিতে। বিকল্প শিক্ষানীতির অঙ্গ হিসেবে নতুন ঘোষণা করল রাজ্য় সরকার। শুক্রবার এনিয়ে জেলা প্রশাসন ও জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

স্কুলস্তরে নরেন্দ্র মোদি সরকারের শিক্ষানীতি (National Education Policy) হুবহু মানেনি রাজ্য় সরকার (West Bengal Government)। বরং বিশেষজ্ঞ কমিটি গড়ে, তৈরি হয়েছে, রাজ্য়ের বিকল্প শিক্ষানীতি। যেখানে, চলতি বছরের মাধ্য়মিক-উচ্চমাধ্য়মিক পরীক্ষাকে অপরিবর্তিত রেখেই, পঠনপাঠনের মানোন্নয়নে একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে।

তারই অঙ্গ হিসেবে শুক্রবার এক নতুন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। নতুন প্রকল্পে, রাজ্য়ের ২০টি কলেজকে মূল কেন্দ্র হিসেবে এবং এছাড়াও ১০৩ টি কলেজকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত হয়েছে একাধিক স্কুলও (School)। 

শিক্ষা দফতরের তরফে দাবি, এই শিক্ষানীতির মূল উদ্দেশ্য়, পঠনপাঠনের মানবৃদ্ধি। শুক্রবার জেলা প্রশাসন, নির্দিষ্ট কলেজ ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এব্য়াপারে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। সরকারি সূত্রে খবর, নতুন পরিকল্পনায় কলেজের শিক্ষকরা যাবেন পার্শ্ববর্তী স্কুলের পড়ুয়াদের পড়াতে। স্কুলের পড়ুয়ারা যাবে কলেজের পাঠ নিতে।

সেমিনার থেকে কেরিয়ার কাউন্সেলিং। বিভিন্ন প্রজেক্ট থেকে স্পোকেন ইংলিশ কোর্স। শিক্ষার আদানপ্রদান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা। প্রথাগত পঠনপাঠনের বাইরে পড়ুয়াদের মানোন্নয়নই এই শিক্ষানীতির উদ্দেশ্য় বলে সরকারি সূত্রে খবর। ইতিমধ্য়েই সরকারিভাবে, ডিগ্রি ও ইঞ্জিনিয়ারিং কলেজ গুলির সঙ্গে স্কুলগুলোর সমন্বয় সাধন করা হয়েছে।                                                                                                                                                               

আরও পড়ুন- রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রুল জারি আদালতের, রাজীব সিন্হাকে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget