এক্সপ্লোর

WB Election 2021: পয়লা বৈশাখে ‘উত্তাপম-সাম্বারে’ আপ্যায়ন বিজেপি'র

রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বিষয়টি তাঁরও নজরে এসেছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আর পাঁচজন বাঙালির মতোই তারও একই অনুভূতি। এটা না হলেই ভাল হতো। তবে একইসঙ্গে তিনি রাজনৈতিক নেতার মতোই প্রতিশ্রুতিকে হাতিয়ার করে রসিকতার অস্ত্র ভোঁতা করার চেষ্টা করেন। বলেন, দিন দু’য়েকের মধ্যেই দেখবেন সুদে-আসলে এই ভুল শুধরে নেওয়া হবে।

দীপক ঘোষ, কলকাতা: নির্বাচন উপলক্ষে বিজেপির অস্থায়ী মিডিয়া কার্যালয়ের সাংবাদিকদের আপ্যায়ন করা হল দক্ষিণ ভারতীয় খাবারে। শহরের একটি পাঁচতারা হোটেল তৈরি হয়েছে অস্থায়ী এই কার্যালয়। সেখানেই সংবাদিক সম্মেলন শেষে রেওয়াজ অনুযায়ী অন্য দিনের মতোই আয়োজন করা হয়েছিল জল খাবারের। সেই জলখাবারে মিলল ‘উত্তাপম’ আর ‘সাম্বার’ যা এক ধরনের টক ডাল। অনেকেই বিস্মিত হয়ে যান এই ব্যবস্থাপনায়। এনিয়ে নির্ভেজাল রসিকতার মুখে পড়তে হয় বিজেপি নেতাদের। দলের অন্যতম রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বিষয়টি তাঁরও নজরে এসেছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আর পাঁচজন বাঙালির মতোই তারও একই অনুভূতি। এটা না হলেই ভালো হতো। তবে একইসঙ্গে তিনি রাজনৈতিক নেতার মতোই প্রতিশ্রুতিকে হাতিয়ার করে রসিকতার অস্ত্র ভোঁতা করার চেষ্টা করেন। বলেন, দিন দু’য়েকের মধ্যেই দেখবেন সুদে-আসলে এই ভুল শুধরে নেওয়া হবে।

নির্বাচনী তৎপরতা শুরু হতেই বিজেপির যাবতীয় কর্মকাণ্ড এখন পরিচালিত হয় হেস্টিংসের আটতলা বিল্ডিং থেকে। যেখানে পাঁচটা তলাই এখন বিজেপির কার্যালয়। মুরলিধর সেন লেনের মূল দফতর এখন কার্যত শুনশান। ভোট ঘোষণার সময় থেকে একটি পাঁচতারা হোটেলও এখন কার্যত বিজেপির তৎপরতার অন্যতম কেন্দ্রস্থল। এখানের বাইরে থেকে আসা ৩০-৩৫ জন নেতা কর্মীর জন্য ঘর নেয়া হয়েছে। সেইসঙ্গে তৈরি হয়েছে অস্থায়ী মিডিয়া সেন্টার। সেই মিডিয়া সেন্টারেই আজ, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন শেষে পরিবেশিত হয় উত্তাপম আর সম্বর।

খাওয়া দাওয়া নিয়ে একমাত্র বিজেপির নামের সঙ্গেই জুড়ে আছে বহুবিধ আলোচনা-সমালোচনা। নিরামিষ আহারের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব আছে এই দলের, এমনটা কান পাতলেই শোনা যায়। ২০১৪ লোকসভা ভোটের পর, এরাজ্যে বিজেপি যখন কোমর বেঁধে ঝাপাল তখন তাদের বিভিন্ন কর্মসূচিতে  আপ্যায়ন করা হতো নিরামিষ খাবারেই। কিন্তু এরাজ্যে বিজেপির উত্থানের সঙ্গে সঙ্গে বিরোধী শিবির বাংলার মানুষের কাছে প্রচার করতে শুরু করলো, এই দল ক্ষমতায় এলে নিরামিষ খাবার খেতে বাধ্য করবে। বাঙালির পাতে নিষিদ্ধ হবে মাছ-ভাত। চারদিকে যখন এই প্রচার দানা বাঁধতে শুরু করেছে তখন সচেতনভাবে বিজেপি এই প্রচার ভোঁতা করতে সক্রিয় হয়ে ওঠে। এরপরই তাদের বিভিন্ন কর্মসূচিতে মাছের পদ এমনকি চিকেন-মটনও জায়গা পেয়ে গেল পাতে। এই প্রসঙ্গে দলের অন্যতম থিংক ট্যাংক হিসাবে পরিচিত অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মত হল, এই ধরণের অপপ্রচার করছে তৃণমূল। শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের প্রধান অনির্বাণ বলেন, "বাঙালির খাদ্যাভ্যাসের ওপর হস্তক্ষেপের কথা বিজেপি কল্পনাও করতে পারে না। বাংলার মাটি থেকে জন্ম নেওয়া এই দল বাঙালির বাঙালিত্ব রক্ষায় আন্তরিক ভাবেই যত্নশীল। এনিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই।" যদিও জয়প্রকাশ মজুমদার কথায় স্পষ্ট, আজকের এই ঘটনা কিঞ্চিৎ বিড়ম্বনায় ফেলেছে বিজেপি নেতৃত্বকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Suvendu Adhikari: ২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
Partition Of India:
"মৃণাল সেন সিনেমায় দেশভাগ দেখিয়েছেন, কিন্তু কারণ দেখাননি, কেন?" সিলেবাস পুনর্মূল্যায়নের কথা বললেন মন্ত্রী

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget