এক্সপ্লোর

West Bengal Election: দু'দিনব্যাপী বৈঠকে ৮ মার্চ রাজ্যে আসছেন জ্ঞানেশ কুমার, এবার কি ভোট ঘোষণা?

Bengal Election 2026: ৮ মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের রাজ্যে আসার কথা রয়েছে। মূলত ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার-সহ কমিশনের সংশ্লিষ্ট আধিকারিকরা।  

West Bengal Election: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে ইতিমধ্যেই তুঙ্গে নির্বাচনের প্রস্তুতি। এসআইআর ইস্যু (SIR Issue) নিয়েও ক্রমে চড়ছে রাজনীতির পারদ। নির্বাচনকে পাখির চোখ করে লড়াইয়ের ময়দানে নামার প্রস্তুতি শুরু করেছে সব রাজনৈতিক দল। এবার, চলতি সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। ৮ মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের রাজ্যে আসার কথা রয়েছে। মূলত ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার-সহ কমিশনের সংশ্লিষ্ট আধিকারিকরা।  

জানা যাচ্ছে, রাজ্যে ৯ মার্চ ও ১০ মার্চ নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। এর একদিন আগে ৮ মার্চ রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ জাতীয় নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকেরা। প্রায় সারাদিনব্যাপী বৈঠকের জন্য ৯ মার্চ দিন ধার্য হয়েছে। সেদিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ আধিকারিক-সহ বিভিন্ন সংশ্লিষ্ট আধিকারিকদের আলাদা আলাদা করে বৈঠক রয়েছে। জানা যাচ্ছে, এর পরের দিন অর্থাৎ ১০ মার্চ সাংবাদিকদের মুখোমুখি হবেন তাঁরা। দু'দিনব্যাপী ঠাসা কর্মসূচি রয়েছে। তাই এর একদিন আগেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার সন্ধেয় কলকাতায় (Kolkata) আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটের মুখে রাজ্যে কেমন প্রস্তুতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, কতটা জোরদার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষায় কী কী ব্যবস্থা - ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিশদে আলোচনার লক্ষ্যে রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ।

খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার কয়েকদিনের মধ্যেই হয়তো ভোটের নির্ঘণ্ট প্রকাশ পেতে পারে। সাধারণত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভোট প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখে যাওয়ার কয়েকদিনের মধ্যেই ভোটের দিনক্ষণ প্রকাশ করা হয়। তাই ধরে নেওয়া হচ্ছে যে এবারও হয়তো তার অন্যথা হবে না। তাই ৮ মার্চ রাজ্যে আসা, ৯ ও ১০ মার্চ ঠাসা কর্মসূচির পর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ফিরে যাওয়ার কয়েকদিনের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে, খবর কমিশন সূত্রে। 

এদিকে, ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বুধবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই রাসবিহারী, তালতলা, পঞ্চসায়রের মতো এলাকায় রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বেহালায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনীর মহিলা ট্রুপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget