এক্সপ্লোর

Bengali News Live : সল্টলেকে চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু বাইক আরোহীর

Bengali News Live Updates : রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...

LIVE

Key Events
west Bengal election commission voter list row mamata banerjee suvendu adhikari 13 august 2025 news live updates Bengali News Live : সল্টলেকে চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু বাইক আরোহীর
প্রতীকী ছবি
Source : নিজস্ব চিত্র

Background

কলকাতা : RG কর-কাণ্ডের এক বছরে নবান্ন অভিযানে ধুন্ধুমার, নিউ মার্কেট থানার হাতে প্রথম গ্রেফতার। DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় গ্রেফতার । ধৃত চন্দন গুপ্ত ভাটপাড়া ২ ব্লকের বিজেপির মণ্ডল সম্পাদক। ধৃত ব্যক্তি উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা। গতকাল বেন্টিঙ্ক স্ট্রিট ও বউবাজারের সংযোগস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

'ডেটা এন্ট্রি অপারেটররা কী কাজ করছে, নজর রাখুন। নজর রাখুন, যেন কোনও ভুুলভাল না হয়। অসম থেকে আমাদের নোটিস পাঠাচ্ছে, ভয় দেখানোর চেষ্টা চলছে। ভয় পাবেন না, পাশে আছে সরকার, নির্ভয়ে ভোটার তালিকার কাজ করুন' নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের মধ্যেই বার্তা মুখ্যমন্ত্রীর। 

কলকাতার লজে জলপাইগুড়ির বাসিন্দার রহস্যমৃত্যু। বড়বাজারের লজ থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ। গতকালই এই লজে ওঠেন পবনকুমার দাস নামে ওই ব্যক্তি। তাঁর ঘরে আরও কয়েকজন বোর্ডার ছিলেন। পুলিশ সূত্রে খবর, মদ আনানো হয়েছিল। মদের আসরে বচসার জেরে পিটিয়ে খুন, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে বড়বাজার থানা।

ভিন রাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু।চেন্নাইয়ে উদ্ধার হরিহরপাড়ার বাসিন্দা সাদ্দাম শেখের ঝুলন্ত দেহ। বছরখানেক আগে বিয়ে হয় স্বরূপনগর মাঠপাড়া এলাকার বাসিন্দা সাদ্দাম শেখের। পেটের দায়ে মাসচারেক আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে যান ওই যুবক। পরিবারের দাবি, সোমবার সাদ্দামের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। গতকাল বাড়িতে তাঁর মৃত্যুসংবাদ পৌঁছয়। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখার আবেদন জানিয়েছে পরিযায়ী শ্রমিকের পরিবার। 

লোকসভা ভেঙে দিয়ে গোটা দেশে SIR হোক। দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রধানমন্ত্রীকে লোকসভায় তৃণমূলের দলনেতার কটাক্ষ, আপনি থাকবেন পদে, আর বাংলায় SIR হবে, তা হবে না। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মঙ্গলবারও সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় INDIA জোট। সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে প্রতিবাদে যোগ দেন তৃণমূল সাংসদ, মালা রায়, শতাব্দী রায়, কীর্তি আজাদরা।  

আলু চাষিদের বঞ্চনার অভিযোগ, সিঙ্গুরে কর্মসূচি শুভেন্দু অধিকারীর। পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার দাবিতে এবার পথে অধীর চৌধুরী। 

 

23:22 PM (IST)  •  13 Aug 2025

West Bengal News Live: সল্টলেকে চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু বাইক আরোহীর

সল্টলেকে চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু বাইক আরোহীর
সল্টলেকে নিউ ব্রিজে চলন্ত গাড়িতে আগুন
আগুন লাগার পর ব্রিজের রেলিংয়ে ধাক্কা গাড়ির
মাঝে আটকে পড়েন বাইক আরোহী ফুড ডেলিভারি বয়
গাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে বাইকে
গাড়ি ও রেলিংয়ের ফাঁকে আটকে পড়ে পুড়ে মৃত্যু বাইক আরোহীর

পুলিশ ও দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে, দাবি স্থানীয়দের
পুলিশ ট্রাফিক না সামলে ফাইন নিতে ব্যস্ত থাকে, দাবি স্থানীয়দের
পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি স্থানীয় বাসিন্দাদের 

17:55 PM (IST)  •  13 Aug 2025

WB News Live: কাঁচরাপাড়ায় শুভেন্দু অধিকারীর মিছিলের আগে উত্তেজনা, বিজেপি কর্মীদের লক্ষ্য করে 'চোর চোর' স্লোগানের অভিযোগ

কাঁচরাপাড়ায় শুভেন্দু অধিকারীর মিছিলের আগে উত্তেজনা। বিজেপিকর্মীদের লক্ষ্য করে 'চোর চোর' স্লোগানের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে 'চোর চোর' স্লোগানের অভিযোগ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের বচসা।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget