এক্সপ্লোর

Santanu Banerjee: বাবার মৃত্যুতে মিলেছিল চাকরি, বিদ্যুৎ দফতর থেকেও সাসপেন্ড শান্তনু

SSC Case: নিয়োগ-দুর্নীতিতে গ্রেফতারির পর গতকাল দল থেকেও শান্তনুকে বহিষ্কার করে তৃণমূল। 

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর বহিষ্কার করেছে দল।  বিদ্যুৎ দফতরের চাকরি থেকেও সাসপেন্ড করা হয়েছে। যে দিন শান্তনু বন্দ্যোপাধ্যায় (Santanu Banerjee) কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED), সেই দিনই বিদ্যুৎ দফতর শান্তনুকে সাসপেন্ড করে বলে জানা গিয়েছে। 

হুগলি জেলায় তৃণমূল পরিচালিত জেলা পরিষদের কর্মাধ্য়ক্ষ ছিলেন শান্তনু

একটি ছাত্র নির্বাচনের সূত্রে যুব তৃণমূল শীর্ষ নেতৃত্বের নজরে এসেছিলেন শান্তনু। সেখান থেকেই তাঁর উত্থান শুরু হয়। গত পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে হুগলি জেলায় তৃণমূল পরিচালিত জেলা পরিষদের কর্মাধ্য়ক্ষ হয়েছিলেন। কিন্তু এ বারের পঞ্চায়েত নির্বাচনের আগে ইডি-র হাতে গ্রেফতার হন শান্তনু। 

শান্তনুর বাবা বিদ্য়ুৎ বণ্টন নিগমের কর্মী ছিলেন। শান্তনুদের একটি মোবাইল ফোন সারাইয়ের দোকানও ছিল।সেই সঙ্গে তাঁরা গাড়ি ভাড়া খাটাতেন। চাকরি করতে করতেই শান্তনুর বাবার মৃত্য়ু হয়। তাতে সেই চাকরি পান শান্তনু। ২০০৭ সালে তাঁকে বলাগড় ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করা হয়।

আরও পড়ুন: West Bengal Landbank: রাজ্যের শিল্পের জন্য ৮ হাজার একর জমি চিহ্নিত, অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই শান্তনুর নতুন নতুন সম্পত্তির কথা সামনে আসছে, যার মূল্য কোটি কোটি টাকা। বাংলো, বাড়ি, ফ্ল্য়াট, ধাবা, কী নেই সেই তালিকায়! তৃণমূল নেতার এলাকারই এক রেস্তরাঁ মালিকের অভিযোগ, তাঁর ব্য়বসা যাতে না চলে, সেF জন্য় স্বাস্থ্য় দফতরের লোকজনকে দিয়ে অভিযান চালাতেন শান্তনু।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধরা পড়ে, কুন্তল ঘোষের দিকে আঙুল তুলছেন শান্তনু। অন্যদিকে তাঁরও একের পর এক কীর্তি সামনে আসছে। সবমিলিয়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে টাকার অঙ্ক কয়েকশো কোটি টাকা বলে মনে করছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, ইডি জানতে পেরেছে, হাওড়া ও চন্দননগরে প্রোমোটিংয়ের কারবারে জড়িত শান্তনুর স্ত্রী প্রিয়ঙ্কা। সেখানে তৈরি হচ্ছে মার্কেট কমপ্লেক্স, আবাসন। স্থানীয় সূত্রে দাবি, সেখানেও পরোক্ষভাবে বিনিয়োগ করেছেন, বহিষ্কৃত তৃণমূল নেতা। ওই সমস্ত প্রোমোটিং কারবার সম্পর্কেও তথ্য সংগ্রহ করেছে ED.

গ্রেফতারির চার দিন পর, শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ করে তৃণমূল

এর আগে, গ্রেফতারির চার দিন পর, শান্তনুর বিরুদ্ধে পদক্ষেপ করে তৃণমূল। দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে। সাংবাদিক বৈঠক করে শান্তনুকে বহিষ্কারের কথা জানান শশী পাঁজা এবং ব্রাত্য। তাঁরা জানান, তৃণমূল দুর্নীতির সঙ্গে কোনও আপসের পক্ষপাতী নয়। তাই বহিষ্কার করা হল শান্তনুকে। তৃণমূল যুব কংগ্রেসের নেতা কুন্তল ঘোষকেও বহিষ্কার করেছে তৃণমূল।

সেরা শিরোনাম

TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন, নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন, নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
News Live Updates: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন
Weather Updates: কলকাতায় শীতের অপেক্ষা আরও দীর্ঘ! দক্ষিণবঙ্গে মেঘ-বৃষ্টি, উত্তরবঙ্গের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
কলকাতায় শীতের অপেক্ষা আরও দীর্ঘ! দক্ষিণবঙ্গে মেঘ-বৃষ্টি, উত্তরবঙ্গের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
Weather Update: দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget