এক্সপ্লোর

Kolkata Fire: পার্ক সার্কাসের দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

West Bengal: দাউদাউ আগুনে ভস্মীভূত পুরো দোকান। কী কারণে আগুন লেগেছে, খতিয়ে দেখছে দমকল।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: পার্ক সার্কাসের (Park Circus) দোকানে আগুন (Shop Fire)। এজেসি বোস রোড ফ্লাইওভারের (AJC Bose Road Flyover) মুখে দোকানে আগুন লাগল বুধবার রাতে। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত দোকান। গ্যাস লিক (Gas Leak) থেকে আগুন, দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন। কী কারণে আগুন, খতিয়ে দেখছে দমকল।

পার্ক সার্কাসের দোকানে আগুন

আগুনের লেলিহান শিখা দেখে স্পষ্ট দোকানের মধ্যে হয়তো আস্ত আর কিছুই নেই। স্থানীয় বাসিন্দাদের কথায় বেশ কিছুক্ষণ ধরেই আগুন জ্বলতে থাকে। রাত ৯টা নাগাদ একটি বহুতল বাড়ির একতলায় চায়ের দোকানে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্যাস লিক করাতেই আগুন লেগেছে। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ওই বাড়ির ওপর তলায় বেশ কিছু বাসিন্দা রয়েছেন। তাঁরা নেমে আসেন। ওই দোকানের আশেপাশেও অন্যান্য দোকান রয়েছে। সেই দোকানগুলিও আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়। সকলেই রাস্তায় বেরিয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে এলেও বেশ কিছু সেই আগুন ছিল, ফলে ওই দোকানটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। 

গতকালও শহরে (Kolkata) আগুন লেগে আতঙ্ক ছড়ায়। মেডিকা হাসপাতাল (Medica Hospital) চত্বরে আগুন লাগে এদিন। হাসপাতাল (Hospital) ভবনের বাইরে স্টোররুমে আগুন লাগে বলে জানা যায়। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। স্টোররুমের কাছেই জরুরি বিভাগ। জরুরি বিভাগের একাংশ থেকে সরানো হয় রোগীদের। বাইপাসের ধারে এই হাসপাতালে রোগীর সংখ্যাও প্রচুর। ১ ঘণ্টার ওপরে অতিক্রান্ত হয়ে যায় আগুন লাগার। দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে স্টোর রুমের দাহ্য বস্তু বাইরে বের করে আনেন। যুদ্ধকালীন তৎপড়তায় আগুন নেভানোর কাজ চলতে থাকে। এ প্রসঙ্গে চিকিৎসক কুণাল সরকার বলেন, 'এই স্টোর যেটা রয়েছে সেটা মূল হাসপাতাল চত্বরের বাইরে। ৫.১০ নাগাদ আগুন লাগে। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কম্পাউন্ডে বেশ কিছুক্ষণ ধোঁয়া ছিল। সবার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। গুরুতর কিছু হয়নি। মূল হাসপাতালে কোনও কিছু হয়নি।'  

আরও পড়ুন: Howrah: ফের টাকার পাহাড়ের হদিশ, হাওড়া স্টেশন থেকে উদ্ধার নগদ প্রায় ৪০ লক্ষ টাকা

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ভূপতিনগরে পুড়ে গেল তৃণমূলের পার্টি অফিস। ভস্মীভূত তৃণমূল কর্মীদের ২টি দোকান। গতকাল রাত ১২টা নাগাদ চিনাদাড়ি গ্রামের পার্টি অফিসে আগুন লাগে। ভগবানপুর বিধানসভা বিজেপির দখলে। তাই তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় ক্ষমতা দেখাতে বিজেপিই আগুন লাগিয়েছে। অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের পাল্টা দাবি, শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget