এক্সপ্লোর

Howrah: ফের টাকার পাহাড়ের হদিশ, হাওড়া স্টেশন থেকে উদ্ধার নগদ প্রায় ৪০ লক্ষ টাকা

RPF Detained: ডাউন পটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল এই বিপুল পরিমাণ অর্থ।

হাওড়া: ফের টাকার পাহাড়ের হদিশ। হাওড়া স্টেশন থেকে উদ্ধার নগদ প্রায় ৪০ লক্ষ টাকা। ডাউন পটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল এই বিপুল পরিমাণ অর্থ। একজনকে আটক করল আরপিএফ।

পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে। তার আগে একের পর এক টাকা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসছে হামেশাই। টাকার পাহাড় যেন লোকানো শহরে ! বালিগঞ্জ (Ballygunj), গড়িয়াহাটের (Gariahat) পর দিন কয়েক আগে বড়বাজারে (Kolkata) উদ্ধার হয় যকের ধন ! বড়বাজারে বান্ডিল বান্ডিল নোটের হদিশ পাওয়া গিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) অভিযান। সেবারও প্রায় ৪০ লক্ষ টাকার হদিশ মিলেছিল। হাওয়ালা চক্রের লক্ষ লক্ষ টাকা বলে সন্দেহ পুলিশের । পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল ২ জনকে। 

কলকাতা পুলিশের অভিযান

গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজারের এক টেক্সটাইল দোকানে হানা চালায় কলকাতা পুলিশ। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নোট। প্রাথমিক গণনার পর জানা গিয়েছে, টাকার পরিমাণ প্রায় ৩৫ লক্ষ। পুলিশের তরফে মনে করা হচ্ছে, হাওয়ালা চক্রের সঙ্গে যুক্ত এই টাকা। কালো টাকা সাদা করার চেষ্টা কি না, সেটাই দেখা হচ্ছে। 

কিন্তু এত পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ার পর এগুলো কার টাকা জানতে চান কলকাতা পুলিশের আধিকারিকরা। টাকার উৎস কী, কোথাও পাঠানোর জন্য রাখা হয়েছিল কি না জানতে চাইলেও বড়বাজারের অফিসে যারা হাজির ছিলেন, তাঁদের কেউই সদুত্তর দিতে পারেননি। পাশাপাশি দেখাতে পারেননি কোনও নথিও। যার পরই দুজনকে গ্রেফতার করা হয়।

একের পর এক টাকা উদ্ধারের ঘটনা

বুধবার বালিগঞ্জ ও বৃহস্পতিবার গড়িয়াহাটেও উদ্ধার হয়েছিল কাড়ি কাড়ি টাকা। গড়িয়াহাটে একটি গাড়ি থেকে এক কোটি টাকা উদ্ধারের ঘটনায় ধৃতদের জেরায় উঠে এসেছে এক ব্যবসায়ীর নাম। পুলিশ সূত্রে দাবি, এই টাকা ওই ব্যবসায়ীর। কিন্তু, গাড়িতে এত টাকা কেন রাখা হয়েছিল? টাকার উৎসই বা কী? তার খোঁজ চালাচ্ছে পুলিশ। যে গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, সেই গাড়ির মালিক লেকটাউনের বাসিন্দা নিশীথ রায়কেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কাল গড়িয়াহাট থানার অদূরে একটি সন্দেহজনক গাড়ি আটক করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং স্পেশাল টাস্ক ফোর্স।  গাড়ির ডিকি থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নোট। ঘটনায় কাল গাড়িতে থাকা দুজনকে গ্রেফতার করে পুলিশ। আজ তাঁরা জামিন পেয়ে গিয়েছেন।

এদিকে, বালিগঞ্জে অর্থ উদ্ধারের ঘটনার পর শুরু হয়েছে প্রবল রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের শাসকদলের যোগ নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা।

সেরা শিরোনাম

Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্তর মেয়েকে বদলি, যোগ্যতার চেয়ে বেশি পাওয়া বেতন ফেরতের নির্দেশ?
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Weather Forecast: কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে
কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তুমুল দাপট, জারি কমলা সতর্কতা, বানভাসি পরিস্থিতি হতে পারে কলকাতা-সহ এই জেলাগুলিতে

ভিডিও

WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা
Nakashipara News: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget