এক্সপ্লোর

Job Scam:চাকরির নামে লক্ষাধিক টাকার প্রতারণা, আটকে মার্কশিট ! কাঠগড়ায় গড়িয়ার নার্সিং কলেজ

West Bengal Nursing Home Job Scam: প্রত্যেক নার্সিং পড়ুয়ার কাছ থেকে অগ্রিম ১ লক্ষ টাকা নেওয়া হয়েছে , পড়ুয়াদের মার্কশিট পর্যন্ত আটকে রাখা হয়েছে বলে অভিযোগ..

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: নিয়োগ দুর্নীতির মাঝে ফের আরও এক বিস্ফোরক অভিযোগ রাজ্যে। গড়িয়ার বেসরকারি নার্সিং কলেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন ছাত্রীরা। অভিযোগ, ওই নার্সিং কলেজের অনুমোদন না থাকায় পড়ুয়াদের শংসাপত্র দেওয়া হচ্ছে না। প্রত্যেক নার্সিং পড়ুয়ার কাছ থেকে অগ্রিম ১ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী, পড়ুয়াদের মার্কশিট পর্যন্ত আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নার্সিং পড়ুয়াদের কাঠগড়ায় কলেজের কর্ণধার মানিকলাল জানা ও তাঁর স্ত্রী সাগরিকা। ইতিমধ্যেই এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার কর্ণধার মানিকলাল জানা-সহ এক মহিলা

গতকাল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভও দেখান নার্সিং পড়ুয়ারা। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন প্রগ্রেসিভ নার্সিং ইনস্টিটিউটের কর্ণধার দম্পতি। ঘটনাটি ঘটেছে গড়িয়া ষ্টেশন এলাকার শ্রীনগরে। এই ঘটনায় প্রতারিত ছাত্রীদের রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। শেষ অবধি পাওয়া খবরে, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সংস্থার কর্ণধার মানিকলাল জানা-সহ এক মহিলা।

চাকরির নামে লক্ষাধিক টাকার প্রতারণা, আটকে মার্কশিট

চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। পড়ুয়াদের আসল মার্কশিট সহ নানান ডকুমেন্ট আটকে রাখার অভিযোগ। চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইলে পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সোমবার রাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্রীরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু

অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়। রাতেই প্রতারিতরা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পড়ুয়াদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন অভিযুক্ত। অনেককে চেক দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যদিও নগদ টাকা ফেরত দেওয়ার দাবি প্রতারিতদের।  

আরও পড়ুন, ২৫ হাজার ৭৫৩ জনের ভবিষ্যৎ কী? যোগ্যদের চাকরি কি বহাল থাকবে? আজ 'সুপ্রিম' শুনানি

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget