এক্সপ্লোর

Government Bus Problem: শহরে বাড়ছে সরকারি বাস, কমবে ভোগান্তি? আশার আলো দেখছেন যাত্রীরা

Kolkata News: চারদিন আগেই মুখ্য়মন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়েছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তারপর নড়েচড়ে বসল পরিবহণ দফতর।

কলকাতা: মুখ্যমন্ত্রীর ধমকের পরে তৎপর হল পরিবহণ দফতর। বাড়ানো হচ্ছে সরকারি বাসের পরিমাণ (Government Bus Problem)। বাড়ানো হচ্ছে ট্রিপ সংখ্য়াও। অন্য়দিকে সাধারণ মানুষের সমস্য়া খতিয়ে দেখতে পথে নামলেন পরিবহণ মন্ত্রী।                                     

বাড়ানো হচ্ছে সরকারি বাসের পরিমাণ: চারদিন আগেই মুখ্য়মন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়েছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তারপর নড়েচড়ে বসল পরিবহণ দফতর। সূত্রের খবর, সোমবার থেকেই শহরে বেড়েছে সরকারি বাস। কলকাতা এবং শহরতলিতে এতদিন ৫৫০টি বাস ৩ হাজার ৩০০ টি ট্রিপ করত। সেই ট্রিপের সংখ্য়াই এবার বাড়িয়ে করা হচ্ছে ৪ হাজার ১৯৮। নিউটাউন এলাকায় বাসের ট্রিপ সংখ্য়া ১০৮ থেকে বাড়িয়ে ১৫৬ করা হচ্ছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর, এক্সাইডে। কিন্তু, তাতেও সমস্য়া কি মিটেছে? নিত্য়যাত্রীরা বলছেন, তেমন কিছু ঘটেনি।                                      

২ জানুয়ারি, সারপ্রাইজ ভিজিট নিয়েও পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা করেছিলেন মুখ্য়মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেনন, "ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। মন্ত্রী নিজে কখনও ভিজিট করেছেন সারপ্রাইজ? কলকাতার জায়গাগুলো নিয়ে? ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনও?'' তার উত্তরে স্নেহাশিস চক্রবর্তী জানান, "হ্য়াঁ দিদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু।'' তার প্রেক্ষিতে ফের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "কিছু! কিছু কথাটার অর্থ কী? কিছু কথাটার কোনও অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার। তোমাকে মাথায় রাখতে হবে, কিছু কথার কোনও উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাওয়ার সময়, অফিস ফেরত বা অন্য়ান্য় সময় যাতায়াত করতে পারে, সেটা দেখতে হবে।''                      

কিন্তু, সমস্য়ার পুরোপুরি সমাধান হবে কবে? কবে থেকে কমবে মানুষের ভোগান্তি? সেটাই আসল প্রশ্ন। মুখ্য়মন্ত্রীর প্রশ্নের মুখে পড়ে, সোমবার রাস্তায় নামেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, "মুখ্য়মন্ত্রী নির্দেশ এসেছি। বিভিন্ন মত রয়েছে কেউ বলছে বাড়ানো হোক, কেউ বলছে না পাই সরকারি বাস। আমরা সবটা দেখছি। দেখে সরকারি বাসের সংখ্য়া বাড়াবো।''

আরও পড়ুন: West Bengal Education: খোলা স্কুল, নেই পড়ুয়া; কেন্দ্রের রিপোর্টে পশ্চিমবঙ্গের করুণ চিত্র, কত নম্বরে এরাজ্য?

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget