এক্সপ্লোর

West Bengal Education: খোলা স্কুল, নেই পড়ুয়া; কেন্দ্রের রিপোর্টে পশ্চিমবঙ্গের করুণ চিত্র, কত নম্বরে এরাজ্য?

West Bengal News: মোদি সরকারের শিক্ষা সংক্রান্ত রিপোর্টে পশ্চিমবঙ্গ এক নম্বরে! তবে এই এক নম্বরে থাকা মোটেই স্বস্তির নয়। বরং তার থেকে বেশি অস্বস্তির।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মোদি সরকারের শিক্ষামন্ত্রকের রিপোর্টে, সামনে এল পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের করুণ চিত্র। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, একজনও ছাত্র-ছাত্রী নেই, এমন স্কুলের সংখ্য়ার নিরিখে দেশের মধ্য়ে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। অথচ, এই সকুলগুলিতে মোট শিক্ষকের সংখ্য়া ১৪ হাজার ৬২৭। এদিকে, মাত্র একজন করে শিক্ষক রয়েছেন, এমন ৬ হাজার ৩৬৬টি সরকারি সকুলে মোট পড়ুয়ার সংখ্য়া ২ লক্ষ ৪৮ হাজার ৬৯৬।

পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের করুণ চিত্র: মোদি সরকারের শিক্ষা সংক্রান্ত রিপোর্টে পশ্চিমবঙ্গ এক নম্বরে। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পড়ুয়াহীন সরকারি স্কুলের সংখ্য়ার নিরিখে শীর্ষে রয়েছে আমাদের রাজ্য়। ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্য়ান্ট লিটারেসি একটি রিপোর্ট প্রকাশ করেছে। যার ৩০ নম্বর পৃষ্ঠার এই তালিকায় উল্লেখ করা হয়েছে,  ২০২৩-২৪ শিক্ষাবর্ষে, একজনও ছাত্র-ছাত্রী নেই, এমন সরকারি সকুলের সংখ্য়া কোন রাজ্য়ে কটি। এই তালিকাতেই দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ৩ হাজার ২৫৪টি সরকারি স্কুলে একজনও পড়ুয়া নেই। মোদি সরকারের শিক্ষামন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, পড়ুয়াহীন সরকারি স্কুলের সংখ্য়ার নিরিখে সারা দেশের মধ্য়ে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এই তালিকায় পশ্চিমবঙ্গের পরে রয়েছে আম আদমি পার্টি শাসিত পাঞ্জাব। সেখানে পড়ুয়াহীন সরকারি স্কুলের সংখ্য়া ২ হাজার ১৬৭। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেসশাসিত তেলঙ্গানা।

কেন্দ্রীয় সরকারের রিপোর্টে আরও একটি মারাত্মক ছবি উঠে এসেছে। এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গে যে ৩ হাজার ২৫৪টি সরকারি সকুলে একজনও পড়ুয়া নেই সেখানে মোট শিক্ষকের সংখ্য়া ১৪ হাজার ৬২৭। আবার পশ্চিমবঙ্গে এমন ৬ হাজার ৩৬৬টি সরকারি সকুল রয়েছে, যেখানে মাত্র ১জন করে শিক্ষক রয়েছেন। অথচ, এই স্কুলগুলিতে মোট পড়ুয়ার সংখ্য়া ২ লক্ষ ৪৮ হাজার ৬৯৬। মোদি সরকারের শিক্ষামন্ত্রকের রিপোর্টে, পশ্চিমবঙ্গে সরকারি স্কুল থেকে স্কুলছুট নিয়েও উদ্বেগজনক ছবি উঠে এসেছে। এই রিপোর্টের ২৪ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, ২০২৩-২৪-এ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে মাধ্য়মিক স্তরে স্কুলছুটের হার ১২.০১ শতাংশ। তবে এই তালিকায় পশ্চিমবঙ্গ ১৪ নম্বরে। শীর্ষে রয়েছে NDA শাসিত বিহার।  কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে মাধ্য়মিক স্তরে স্কুলছুটের হার ছিল ৫.২০ শতাংশ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেই হার দ্বিগুণেরও বেশি বেড়ে হয়েছে ১২.০১ শতাংশ।

কিন্তু, এর কারণ কী? অষ্টম অবধি ফেল না থাকায়, ছাত্র-ছাত্রীরা কোথাও আটকাচ্ছে না। নবমে এসে কি তারা অকুলপাথারে পড়ছে? নাকি মাধ্য়মিক স্তরে সরকারি স্কুল ছেড়ে তারা পা বাড়াচ্ছে বেসরকারি সকুলের দিকে? বিশেষজ্ঞদের মতে, তার একটা পর্যালোচনা দরকার। তবে কেন্দ্রীয় সরকারের এই রিপোর্টকে নির্ভুল বলে মানতে নারাজ রাজ্য়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

পশ্চিমবঙ্গের শিক্ষাব্য়বস্থাকে ইতিমধ্য়েই বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে নিয়োগ দুর্নীতি। যেখানে হাজার হাজার প্রার্থী অবৈধভাবে, যোগ্য়তা ছাড়া টাকার বিনিময়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ। এর মধ্য়ে কেন্দ্রীয় সরকারের এই রিপোর্ট এরাজ্য়ের শিক্ষা ব্য়বস্থার বেহাল দশা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলেই মত পর্যবেক্ষকদের।

আরও পড়ুন: Rajpur Sonarpur Oil Controversy: দেওয়াল থেকে চুঁইয়ে পড়ছে তরল, তেল নাকি অন্য কিছু? রাজপুর-সোনারপুরে চাঞ্চল্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget