এক্সপ্লোর

WB State Government Notice : সুর-সম্রাজ্ঞীকে শ্রদ্ধা, বিশেষ সিদ্ধান্ত রাজ্য সরকারের

Lata Mangeshkar Demise: আগামী ১৫ দিন রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের উদ্যোগে লতা মঙ্গেশকরের গান বাজানো হবে। 

কলকাতা : সরস্বতী-লোকে পাড়ি দিয়েছেন ভারতের সরস্বতী। সুর-সম্রাজ্ঞীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে (Bharat Ratna Lata Mangeshkar Demise) ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের (West Bengal State Government) পক্ষ থেকেও অপূরণীয় ক্ষতির জেরে নেওয়া হয়েছে বিশেষ সিদ্ধান্ত। আগামীকাল অর্থাৎ সোমবার (৭ ফেব্রুয়ারি) অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্রসদনে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি আগামী ১৫ দিন রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের উদ্যোগে লতা মঙ্গেশকরের গান বাজানো হবে। 

অর্থ দফতরের (Government of West Bengal Finance Department) পক্ষ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত অফিস, শহর ও গ্রামাঞ্চলের স্থানীয় সংস্থা, কর্পোরেশন, ও শিক্ষাঙ্গন আগামীকাল (৭ ফেব্রুয়ারি) বন্ধ থাকবে ভারতরত্ন লতা মঙ্গেশকরের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে।

রবিবার সকালে প্রয়াত হয়েছেন সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বয়স হয়েছিল ৯২ বছর।  করোনা আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত হন নবতিপর শিল্পী। তারপর থেকে ছিলেন ICU-তেই। প্রায় একমাস ধরে হাসপাতালে চলেছে লড়াই। গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাখা হয় ভেন্টিলেশনে। শেষপর্যন্ত নিভে গেল জীবন-দীপ। সকাল ৮.১২ মিনিটে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে প্রয়াত হন লতা মঙ্গেশকর, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দুপুর ১টা ১৫ নাগাদ নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে হাসপাতাল মরদেহ নিয়ে যাওয়া হয় প্রভুকুঞ্জের বাসভবনে। সেখানে শেষশ্রদ্ধা জানানোর পর বিকেল চারটেয় শুরু হয় শেষযাত্রা। বিকেল পাঁচটায় মুম্বই পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সন্ধে সাড়ে ৬টায় শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হবে।  

আরও পড়ুন- লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা- দেখুন সমস্ত খবর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget