এক্সপ্লোর

West Bengal Health Services: সরকারি হাসপাতালে বেসরকারি নার্সিং কলেজ ও স্কুল, রাজ্যের বিজ্ঞপ্তিতে তুঙ্গে বিতর্ক

Private Nursing College & School: রাজ্যে পর্যাপ্ত সংখ্যক নার্স তৈরি করতে, গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে সুপারস্পেশালিটি পরিষেবা প্রদান করতেই এমন সিদ্ধান্ত বলে রাজ্য সরকারের একটি সূত্র জানিয়েছে।

সন্দীপ সরকার, কলকাতা: সরকারি হাসপাতালের জমিতে তৈরি হবে নার্সিং স্কুল এবং কলেজ, তার জন্য আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টেন্ডার প্রক্রিয়া। কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নার্সিং প্রশিক্ষণপ্রাপ্তদের যেখানে চাকরি দিতে পারছে না সরকার, সেখানে আরও নার্স তৈরি করে কী হবে, প্রশ্ন তুলছে নার্সেস ইউনিটি এবং সংগঠন। স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারিকরণের প্রচেষ্টা চলছে বলে অভিযোগ চিকিৎসকদের একাংশেরও। যদিও স্বাস্থ্য পরিস্থিতির উন্নতির জন্যই এমন উদ্যোগ বলে মত চিকিৎসকদের অন্য একটি অংশের।  (West Bengal Health Services)

রাজ্যে পর্যাপ্ত সংখ্যক নার্স তৈরি করতে, গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে সুপারস্পেশালিটি হাসপাতালের মতো পরিষেবা প্রদান করতেই এমন সিদ্ধান্ত বলে রাজ্য সরকারের একটি সূত্র জানিয়েছে। সেই জন্যই সরকারি জমিতে নার্সিং খুলতে বেসরকারি সংস্থাগুলির কাছ থেকে টেন্ডার চেয়ে বিজ্ঞপ্তি দিল রাজ্য সরকার। স্বাস্থ্যভবনের তরফে জানানো হয়েছে, প্রথম ধাপে ১০ বছরের জন্য সরকারি হাসপাতালের জমিতে নার্সিং কলেজ এবং স্কুল খুলতে পারবে বেসরকারি সংস্থাগুলি। পরিস্থিতি বিবেচনা করে পরে আরও ১০ থেকে সর্বোচ্চ ৩৩ বছরের জন্য জমির ইজারা দেওয়া হবে। (Private Nursing College & School)

রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে একটি মেডিক্যাল কলেজ, একটি জেলা হাসপাতাল এবং ১৪টি সুপার স্পেশালিটি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে। সেই তালিকায় রয়েছে কলকাতার বিসি রায় শিশু হাসপাতাল, শ্রীরামপুর ওয়ালস, বনগাঁ, কালনা, গঙ্গারামপুর, ইসলামপুর, বারুইপুর, মালবাজার, শিলিগুড়ি জেলা হাসপাতাল, ফালাকাটা, ছাতনা, বড়জোড়া, গোপীবল্লভপুর, শালবনী, ডেবরা এবং হলদিয়া সুপার স্পেশালিটি হাসপাতাল। 

আরও পড়ুন: Birbhum News: কবে লোকসভা ভোট শুরু ? ক'দফায় নির্বাচন ? বীরভূমের বিজেপি নেতার দাবি ঘিরে শোরগোল

রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬০ থেকে ১০০ জন পড়ুয়া নিয়ে নার্সিং কলেজ এবং স্কুল চালু করতে যাবে। তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে নার্সেস ইউনিটি সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "প্রশিক্ষণ পেয়ে নার্সরা বসে রয়েছেন। তাঁদের নিয়োগ নেই। প্রশিক্ষিত হয়ে যাঁরা বেরোবেন, তাঁদের কোথায় নিয়োগ করা হবে? যে নার্সিং কলেজ এবং স্কুলগুলি রয়েছে, সেগুলির পরিকাঠামো ঠিক করা হচ্ছে না কেন? আমরা এই বেসরকারিকরণের তীব্র আপত্তি জানাচ্ছি।"

সরকারি হাসপাতালের জমিতে বেসরকারি সংস্থার নার্সিং কলেজ এবং স্কুল নিয়ে আপত্তি তুলছেন চিকিৎসকদের একাংশও। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক মানস গুমটা বলেন, "এভাবে বেসরকারি স্কুল, কলেজ খুলে লাভ কী? আসলে স্বাস্থ্য পরিষেবার বেসরকারিকরণের চেষ্টা চলছে। সরকারের টাকা রোজগারের একটা রাস্তা।" যদিও পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সদস্য, চিকিৎসক কৌশিক বিশ্বাস বলেন, "এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এতে চিকিৎসা পরিষেবার মান বাড়বে।" ২৪ জানুয়ারি টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার আগে, বৃহস্পতিবার বিষয়টি নিয়ে আগ্রহী সংস্থাগুলির সঙ্গে স্বাস্থ্যভবনে বৈঠকও ডাকা হয়েছে বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget