এক্সপ্লোর

Governor on West Bengal Economy: 'ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি', শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন রাজ্যপাল !

West Bengal Economy : বাংলায় প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

কলকাতা : ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত ! 'ভেঙে পড়েছে রাজ্যের অর্থনীতি', এই মন্তব্য করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস (West Bengal Governor CV Ananda Bose)। বাংলায় প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।

রাজ্যপাল বলেন, "সরকার ভারতের সংবিধান মেনে চলছে কি না তা দেখা কাজ রাজ্যপালের। আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আর্থিক ব্যবস্থাপনায় অনেক ত্রুটি রয়েছে। এটি এমন একটি মতামত যা সরাসরি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের মতো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বিশ্লেষণ থেকে এসেছে। আমি দুঃখের সঙ্গে বলতে চাই যে পশ্চিমবঙ্গে আর্থিক মন্দা চলছে। তহবিল সরানো হচ্ছে, দারিদ্র দূরীকরণের জন্য তহবিল অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আমি একটি শ্বেতপত্র চেয়েছি, কারণ আমি রাজ্যে আর্থিক ভাঙন দেখতে পেয়েছি। রাজ্যে আর্থিক অবস্থার বাস্তবিক অবস্থান দেখতে চাই। সাংবিধানিকভাবে, রাজ্যপাল যোগ্য এবং প্রশাসনের যে কোনও দিক সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তথ্য চাওয়া রাজ্যপালের দায়িত্ব। রাজ্যপালকে এই ধরনের তথ্য দেওয়া মুখ্যমন্ত্রীর জন্য বাধ্যতামূলক...আমি এর জন্য অপেক্ষা করব। যদি আসে ভাল। যদি না আসে, তবে এর জন্য আমার কাছে উপায় আছে...।"

 

এনিয়ে অবশ্য জবাব দিতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'ফিনান্সিয়াল ব্যাপারে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে তথ্য দিতে বাধ্য নন। রাজ্য সরকার চালানোর জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত। তাঁকে সহযোগিতা করতে বাধ্য রাজ্যপাল। রাজ্যপাল আজ বলেছেন, প্রধানমন্ত্রী অনেক জনহিতকর কাজ করেছেন, তাহলে বিজেপির হয়ে বলুন তিনি। রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নন। তিনি এটাই ভুলে গেছেন। বিজেপির ধামা ধরে ধরে উনি ভুলে গেছেন যে, রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি। প্রধানমন্ত্রীর নন। সি ভি আনন্দ বোস সবসময় মনে করছেন মোদি ওঁকে পাঠিয়েছেন। উনি মনে করছেন, বিজেপির সুরে কথা বলতে হবে। শ্বেতপত্র চাইতে হবে। এটাই সি ভি আনন্দ বোসের সবথেকে বড় কথা যে তিনি বিজেপির এজেন্ট হিসাবে নিজেকে বারবার প্রমাণ করছেন। সমস্ত কাজে নির্বাচিত সরকারকে কীভাবে ব্রিবত করা যায় সেদিকে নজর। সেটা করছেন বিজেপির এজেন্ট হিসাবে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget