এক্সপ্লোর

Post Poll Violence: ঘরছাড়া বিজেপি কর্মীদের কাছে রাজ্যপাল, 'উনি নিজের দলের সতীর্থদের কাছে গিয়েছেন', খোঁচা কুণালের

Kunal Ghosh: ঘরছাড়া বিজেপি কর্মীদের কাছে রাজ্যপালের যাওয়া নিয়ে খোঁচা দিতে ছাড়েননি কুণাল ঘোষ

কলকাতা : ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত রাজ্যে। আতঙ্কে অন্যত্র আশ্রয় নিতে দেখা গেছে আক্রান্তদের। এবার মাহেশ্বরী সদনে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (West Bengal Governor CV Ananda Bose)। গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করতে না পেরে ফিরতে হয়েছিল ঘরছাড়া বিজেপি কর্মীদের। এই বিজেপি কর্মীদের রাজভবনে নিয়ে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ১৪৪ ধারার কারণ দেখিয়ে ৬টি ব্যারিকেড করে আটকে দেওয়া হয় রাজভবনে ঢোকার রাস্তা। এরপর এদিন ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। 

পরে তিনি বলেন, 'আমি ওঁদের সঙ্গে কথা বলেছি। এটা ঘটনার একদিক। রাজ্যপাল হিসাবে স্বচ্ছতা চাই। সরকার কী বলে দেখি। আমি ওদের কাছে রিপোর্ট চাইব। কিছু সময় দেব। সরকারের বক্তব্য শোনার পর আমার মতামত জানাব। এককথায়, এটা দুর্ভাগ্যজনক।'

এদিকে ঘরছাড়া বিজেপি কর্মীদের কাছে রাজ্যপালের যাওয়া নিয়ে খোঁচা দিতে ছাড়েননি কুণাল ঘোষ। তিনি বলেন, 'রাজ্যপাল নিজের দলের সহকর্মীদের কাছে গিয়েছেন। উনি ভারতীয় জনতা পার্টির ব্যাজ বুকে নিয়ে ঘোরেন। ফলে, ওঁর পার্টির নাটক ব্যর্থ হচ্ছে, ফ্লপ করছে। সেখানে রাজ্য তাঁর দলের সতীর্থদের সঙ্গে মঞ্চে অবতীর্ণ হয়েছেন। মুখোশ খুলে রাজনীতিতে নেমেছেন।'

এদিকে ভোট-পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে শুভেন্দু অধিকারীকে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল পুলিশ। রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে? অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করলেন বিচারপতি অমৃতা সিন্হা। 

রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে ? যদি, সেটা না হয়, তাহলে কেন তাঁর অনুমতি থাকা সত্ত্বেও, কাউকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না ?

ভোট-পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে শুভেন্দু অধিকারীকে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় শুক্রবার এই প্রশ্ন তুলে, পুলিশকে কার্যত তুলোধনা করলেন বিচারপতি অমৃতা সিন্হা। হাইকোর্টে ধাক্কা খেল পুলিশ।

শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় বিচারপতি সিন্হা নির্দেশ দিলেন, সাক্ষাতের জন্য নতুন করে রাজ্যপালের কাছে আবেদন জানাতে পারবেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল অনুমতি দিলে তাঁর সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী এবং ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget