এক্সপ্লোর

RG Kar Doctor's Murder: আরজি কর-কাণ্ডে তোলপাড় দেশ, রাষ্ট্রপতি-সাক্ষাতে রাইসিনায় রাজ্যপাল; শাহ-সাক্ষাতেরও সম্ভাবনা

CV Ananda Bose : আজ নির্যাতিতার পরিবারের সঙ্গেও ফোনে কথা বলেন রাজ্যপাল। গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ দিল্লি পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

নয়াদিল্লি : আর জি কর-কাণ্ডে তোলপাড়ের আবহে রাষ্ট্রপতির দরবারে রাজ্যপাল। রাইসিনায় সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। তার আগে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। সূত্রের খবর, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে সি ভি আনন্দ বোসের। আজ নির্যাতিতার পরিবারের সঙ্গেও ফোনে কথা বলেন রাজ্যপাল। গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ দিল্লি পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

কলকাতার আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে গুয়াহাটি-সহ অসমের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসকরা। রবিবার তাঁদের প্রতিনিধিরা এসে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে এই বিষয় নিয়ে নিজেদের উদ্বেগের কথা ব্যক্ত করেন। তাঁদের আশ্বস্ত করে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের নিরাপত্তার জন্য তিনি উদ্যোগ নেবেন বলেন জানান। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিবেষার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে নিরাপত্তা দিতে উদ্যোগ নেবেন বলে ঘোষণা করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস (West Bengal Governor Dr. CV Ananda Bose)। রবিবার গুয়াহাটিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Assam Chief Minister Himanta Biswa Sarma) সঙ্গে আলোচনার ফাঁকে একথা ঘোষণা করেন তিনি। এপ্রসঙ্গে তিনি আরও বলেন, 'এই ঘটনার জন্য যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁদের দাবি ও  উদ্বেগের কথা তিনি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়ে এই বিষয়ে তাঁদের দৃষ্টি আকর্ষণ করবেন।' 

রবিরার অসমের রাজধানী গুয়াহাটির রাজভবনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুই রাজ্যের সীমান্ত এলাকা উন্নয়নের পাশাপাশি পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুজনের।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে কার্যত সরব গোটা দেশ। ঘটনার পর থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারীদের পাশে রয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। শুধু তা-ই নয়, ঘটনার পর মেয়েদের ১৪ আগস্টের 'রাত দখলের' কর্মসূচির মধ্যরাতেই হামলা চালায় বহু সংখ্যক দুষ্কৃতী। এদিকে ঘটনার পর আরজি কর হাসপাতালে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে। রাজ্যপালের কাছে তাঁদের বক্তব্য তুলে ধরেন জুনিয়র চিকিৎসকরা।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget