এক্সপ্লোর

West Bengal Governor: ‘খুব খারাপ পরিস্থিতি, এভাবে চলতে পারে না’, দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট রাজ্যপালের, তাহলে কি রাষ্ট্রপতি শাসন?

CV Ananda Bose: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর এদিন সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল বোস।

কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। তার আগে রাজ্যকে নিয়ে রিপোর্ট দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাষ্ট্রপিত দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি তুলে ধরলেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের পক্ষে বার বার সওয়াল করছেন বিজেপি নেতৃত্ব। সেই আবহে রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপালের এই সাক্ষাৎ ঘিরে কৌতূহল দেখা দিয়েছে। রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতি অত্যন্ত খারাপ বলে রাষ্ট্রপতিকে জানিয়েছেন তিনি। (CV Ananda Bose)

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর এদিন সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল বোস। তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয়েছে, পরিস্থিতি অত্যন্ত খারাপ। এভাবে চলতে পারে না।" তাহলে কি বিরোধী রাজনৈতিক দলগুলির মতো রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করলেন তিনি? রাজ্যপাল বোস বলেন, "গণতন্ত্রে ভিন্নমত থাকে। রাজ্যপাল হিসেবে সবকিছু বিবেচনা করে দেখা উচিত, মাঠে গিয়ে পরিস্থিতি দেখে তবেই কিছু সুপারিশ করা উচিত আমার। রাজ্যপাল হিসেবে কী সুপারিশ করব, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। কিন্তু কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।" (West Bengal Governor)

ত্রাণ দিতে গিয়ে সম্প্রতি উত্তরবঙ্গে আক্রান্ত হন বিজেপি  সাংসদ খগেন মুর্মু। সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে বলেও জানান রাজ্যপাল বোস। তিনি বলেন, "ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্ক আলাদা। মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা আছে আমার। ওঁর সঙ্গে পেশাদার যোগাযোগ বন্ধ হয়নি। কিন্তু কাজের ক্ষেত্রে, আমার নিজের দৃষ্টিভঙ্গি আছে, মুখ্যমন্ত্রী হিসেবে ওঁরও আছে।" রাজ্যের পুলিশ ঠিক মতো কাজ করছে না বলেও জানান তিনি। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান। অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে, সংবিধান মেনে কড়া পদক্ষেপ করা হবে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, এমনটাও জানান তিনি। 

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। অন্য বারের মতো এবারও হিংসাত্মক ঘটনা দেখা দিলে কী হবে, তাও জানতে চাওয়া হয় রাজ্যপালের কাছে। তিনি বলেন, "গ্রাউন্ড জিরোর পরিস্থিতি আমি জানি। সব রিপোর্ট পাঠানো হয়। মুখ্য়মন্ত্রী বলছেন, গুরুতর কিছু ঘটেনি। আমি জানি গুরুতর ঘটনা ঘটেছে। আমি নিজে এলাকায় গিয়ে কথা বলি মানুষের সঙ্গে, তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি। বাংলায় যা ঘটছে, তা হওয়া উচিত নয়। না বলার সময় এসেছে। উপযুক্ত পদক্ষেপ করার সময় এসেছে।" কিন্তু রাষ্ট্রপতির কাছে কী পদক্ষেপ সুপারিশ করেছেন তিনি, ঠিক কী কথা হয়েছে রাজ্যকে নিয়ে, তা খোলসা করেননি রাজ্যপাল বোস।

আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক-সহ আর যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন যাবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল বোস। উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতি নিয়েও নিজের মতামত তুলে ধরেন তিনি। রাজনৈতিক দোষারোপ, পাল্টা দোষারোপে না গিয়ে, পরিস্থিতি মোকাবিলার রাস্তা খুঁজতে হবে বলে জানালেও, বিপর্যয় নিয়েও রাষ্ট্রপতিকে যে রিপোর্ট দিয়েছেন, তা জানাতে ভোলেননি।

তবে রাজ্যপালের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, "এসব বলে উনি রাজনীতিতে গা গরম করছেন।" কংগ্রেস নেতা অধীররঞ্জনের মতে, সমস্যা দেখলে রাজ্যের উপর চাপ সৃষ্টি করা উচিত রাজ্যপালের। তা না করে সাংবাদিক বৈঠক ডেকে এসব বলে নিজের পদমর্যাদা খর্ব করছেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget