এক্সপ্লোর

West Bengal: আচার্যর পর এবার কি ভিজিটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে? মিলেছে নবান্নের সবুজ সঙ্কেত

West Bengal Education: মিলেছে নবান্নের সবুজ সঙ্কেত, খবর সূত্রের। আগামী দিনে আইনি প্রক্রিয়া শুরু করছে রাজ্য, খবর সূত্রের। 

কলকাতা: আচার্যর পর এবার কি ভিজিটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে (Governor)? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকে সরানো হচ্ছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar)? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর হচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)? মিলেছে নবান্নের সবুজ সঙ্কেত, খবর সূত্রের। আগামী দিনে আইনি প্রক্রিয়া শুরু করছে রাজ্য, খবর সূত্রের। 

এদিকে এই ঘটনায় দিলীপ ঘোষ বলেন, "সরকার যদি সমস্ত বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট আইনশৃঙ্খলা বজায় রাখতে চাই। সেটা তো ভালই। আমি জানি না তাঁদের ওপর খবরদারি করার জন্য এই ব্যবস্থা হচ্ছে কি না। অনেক বেসরকারি কলেজে সমস্যাও আছে। সেগুলি দেখার দরকারও আছে।"                 

আরও পড়ুন, ‘এমন কিছু করিনি, যাতে লজ্জায় মাথা ঝুঁকে যায়’, রাজকোটের র‍্যালি থেকে জানালেন মোদি

অন্যদিকে শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় বলেন, "আমরা কালকেই এমন আশা করেছিলাম যে এই পদক্ষেপ শীঘ্রই নেওয়া হতে পারে। রাজ্যপালকে বর্তমান সরকার ব্রাত্য করে রাখবেন, ঠুঁটো জগন্নাথ করে রাখবেন এটাই ছিল উদ্দেশ্য। এই ধরনের পদক্ষেপ কিন্তু সর্বনাশা পদক্ষেপ। মুখ্যমন্ত্রী সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হলে সেখানে সরাসরি রাজনীতির অনুপ্রবেশ ঘটবে। এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ভিজিটর হলে এখানেও রাজনীতির অনুপ্রবেশ ঘটবে। শিক্ষার সর্বনাশ হবে।"                  

শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, "পুরোটাই দল ও প্রশাসনের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার গণতান্ত্রিক বিষয়টিকেও নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর ফলে বাংলার শিক্ষার পক্ষে এটি নেতিবাচক সিদ্ধান্ত হতে চলেছে।"                  

সম্প্রতি, মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে রাজ্য সরকার যে এই সিদ্ধান্ত নিতে পারে, তার ইঙ্গিত মিলেছিল মাস ছয়েক আগেই। সূত্রের খবর, রাজ্যপাল অনুমতি না পেলে অর্ডিন্যান্স আনতে পারে রাজ্য সরকার। এর আগে উপাচার্যদের রাজভবনে ডেকে পাঠানো নিয়ে, সংঘাতে জড়িয়েছিল রাজ্য সরকার ও রাজ্যপাল। এবার সেই সংঘাতের পারদ আরও চড়ল।        

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল, সাংগঠনিক পদ থেকে সরানো হল মন্ত্রীদের
রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল, সাংগঠনিক পদ থেকে সরানো হল মন্ত্রীদের
Chirag Paswan : জ্ঞানেশ কুমারকে নিয়ে কি চাপ বাড়ছে NDA-র অন্দরেও ? মোদি সরকারের মন্ত্রীর মুখেই ভিন্ন সুর...
জ্ঞানেশ কুমারকে নিয়ে কি চাপ বাড়ছে NDA-র অন্দরেও ? মোদি সরকারের মন্ত্রীর মুখেই ভিন্ন সুর...
Sayan Banerjee : সায়ন বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হাইকোর্টের
সায়ন বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হাইকোর্টের
CM Suvendu Adhikari: এই প্রকল্পে ৬০ হাজার টাকা পেয়েছেন ? 'দুর্নীতিতে যুক্ত' থাকলেই ফেরত দিতে হবে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই প্রকল্পে ৬০ হাজার টাকা পেয়েছেন ? 'দুর্নীতিতে যুক্ত' থাকলেই ফেরত দিতে হবে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Congress Protest: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস কর্মী-সমর্থকরা
Ajit Maity arrest news | মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের নেতা অজিত মাইতিকে গ্রেফতারির কারণ কী ?
Nandigram:সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের, অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর
CJP Protest | মুম্বই থেকে শুরু, ছড়াবে গোটা দেশে | Gyanesh Kumar পদত্যাগ না করলে হুঁশিয়ারি CJP-র
Anti Gunda Bill | 'গুন্ডা দমন' বিল লোকভবনে ফেরত পাঠালেন রাষ্ট্রপতি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget